Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ;
মজুদ রাখা এক কেরোসিন তেলের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের ২৪ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে কেরোসিন তেল মজুদ থাকা একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঈদিলপুরের কেরোসিন গোডাউনে লাগা আগুনের তীব্রতা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। তার পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকলের প্রথম ইঞ্জিন আসার পর আধঘন্টা ধরে চেষ্টা করেও ইঞ্জিন চালাতে পারেনি। শেষমেষ ইঞ্জিন চালু হলে দেখা যায় দমকলের দুটি নজেলের মধ্যে একটি নজেল কাজ করছে। এরপর আরো একটি ইঞ্জিন আনা হয়, প্রায় এক ঘন্টা পর কৃষ্ণনগর থেকে ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। পরে কৃষ্ণনগর থেকে আসা ওই ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রাথমিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কেরোসিন তেল মজুদ করে রাখা হতো ওই জায়গায় আর সেই থেকেই যে কোনও কারণবশত আগুন লেগেছে।

Continue Reading

Previous: তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র
Next: দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

সম্পর্কিত গল্প

death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
police.jpg

গাড়ির ছাদে তুলে দিয়ে বাঁধা হল হাত, দেড় কিলোমিটার যাওয়ার পর গাড়ি চাপা দিয়ে খুন যুবককে!

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.