Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মালদার তৃণমূল নেতা খুনের জের, নিরাপত্তা পাচ্ছেন অন্য তৃণমূল নেতারাও

মালদার তৃণমূল নেতা খুনের জের, নিরাপত্তা পাচ্ছেন অন্য তৃণমূল নেতারাও

Online Desk জানুয়ারি 9, 2025
Untitled-design-23.png

জয়ন্ত সাহা,পশ্চিম বর্ধমান মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন।নিজেদের নেতা ও কাউন্সিলরদের বাঁচাতে পুলিশ প্রশাসনকে তৎপর করেছে রাজ্য সরকার। যার জেরে আসানসোলের তিনজন তৃণমূল নেতাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হল।আসানসোল পৌরনিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণুদেব নোনিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ কে দেওয়া হল বিশেষ পুলিশি সুরক্ষা।এদের মধ্যে কেউ কেউ আগেও অতিরিক্ত নিরাপত্তা পেয়েছেন বিভিন্ন সময়ে।২০২২ সালের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকায় সেই নিরাপত্তা সরিয়ে নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু মালদার হত্যাকাণ্ডের পর পুলিশ প্রশাসনের আশঙ্কা খুন হতে পারেন আরও কিছু নেতা। তাই বাড়ানো হচ্ছে তাদের নিরাপত্তা, এমনটাই দাবি পুলিশের তরফে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার কে গুলি করে খুন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছিলেন যখন ওই নেতার ওপর হামলার আশঙ্কা ছিলই তাহলে কেন তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।পরে অবশ্য তদন্তে জানা যায় যে এই খুনের পেছনে আছে আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। পরবর্তীকালে এরকম কোনও ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই উদ্যোগ নিল রাজ্য পুলিশ।

Post Views: 95

Continue Reading

Previous: ভারত হাসিনার ভিসা বাড়ানোয় বেজায় চটেছে খালেদার দল
Next: সরকারি নির্দেশে সাফ হল ‘দ্য গ্রিন ম্যান অফ ইন্ডিয়ার’ হাতে তৈরি অরণ্য

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.