Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেঙ্গল প্রো টি২০ লিগের তৃতীয় সংস্করণে নবম দলের জমকালো আত্মপ্রকাশ

বেঙ্গল প্রো টি২০ লিগের তৃতীয় সংস্করণে নবম দলের জমকালো আত্মপ্রকাশ

Online Desk এপ্রিল 7, 2026
T20-2.jpg

স্পোর্টস রিপোর্টার : বেঙ্গল প্রো টি২০ লিগ এবার শুরু হচ্ছে জুনে। আজ এই টুর্নামেন্টের নবম দল পুরুলিয়া নোভাস রয়্যালসের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব বাবলু কোলে, সহ সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, যুগ্ম সচিব মদনমোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস প্রমুখ। টুর্নামেন্টের ৯টি দলের কর্ণধারদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

সিএবি যেভাবে একসঙ্গে পুরুষ ও মহিলাদের এই টি২০ লিগ চালু করেছে, প্রতিভাদের কাছে এমন মঞ্চের গুরুত্বের কথা উঠে এলো প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে, সহ অধিনায়ক রিঙ্কু সিং, বাংলা তথা ভারতীয় দলের পেসার মহম্মদ শামির কথায়।

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, প্রথম সংস্করণ থেকেই বেঙ্গল প্রো টি২০ লিগ ক্রমাগত সাফল্য ও জনপ্রিয়তা লাভ করেছে। এই লিগ পুরুষ ও মহিলাদের ট্যালেন্ট পুল তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা নিচ্ছে। টুর্নামেন্টে দলের সংখ্যা বেড়ে ৯ হওয়ায় এবার এই লিগ আরও জনপ্রিয়তা লাভ করবে বলে আশাবাদী সিএবি সভাপতি। এই লিগের সঙ্গে এবার যুক্ত হলো জেএসডব্লিউ স্পোর্টস।

এদিকে, শামি এদিন বলেন, সুযোগ পেলে যতদিন পারবেন বাংলার হয়ে রঞ্জি খেলবেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার খিদে এখনও তাঁর মধ্যে অটুট রয়েছে বলে বোঝান শামি। সৌরভ গঙ্গোপাধ্যায় শামির ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন শামি জাতীয় দলে কামব্যাক করবেন।

Post Views: 108

Continue Reading

Previous: জ্বালানি সংকট : সরকারের চরম ব্যর্থতায় আর কত দুর্ভোগ সইবে বাংলাদেশের মানুষ
Next: ট্রাম্পের হুমকি ঘনিয়ে আসায় হরমুজ প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.