Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • অটোগ্রাফ থেকে সেলফি, তবু ১লা বৈশাখ ১লা বৈশাখেই

অটোগ্রাফ থেকে সেলফি, তবু ১লা বৈশাখ ১লা বৈশাখেই

Online Desk এপ্রিল 15, 2025
Editorial

বিপ্লব দাশ : ডাবের শরবত থেকে কোল্ড ড্রিঙ্ক, অটোগ্রাফ থেকে সেলফি, মুদ্রিত বই থেকে ডিজাটাল এডিশন…… তবু ১লা বৈশাখ ১লা বৈশাখেই। রঙ বদলালেও সমাগম বেড়েছে কালীঘাট, দক্ষিণেশ্বর, ঠনঠনিয়ায়। বাঙালিয়ানার যা অনটন তা যেন ঘুঁচে যায় নববর্ষ এলে। তাই ফি বছর ১লা বৈশাখ আসে ১লা বৈশাখেই। এখনও গ্রামাঞ্চলে ১লা বৈশাখের সঙ্গে জড়িয়ে থাকে গাজন কিংবা চড়কমেলা। আসলে নববর্ষের এই উদযাপন যেন বাঙালির নতুন ভাবে বেঁচে থাকার অঙ্গীকার হয়ে ওঠে। যুগ যুগ ধরে তা এভাবে চলে আসতে আসতে তার চরিত্র এখন লোকায়ত। বাঙ্গালির প্রাণের সঙ্গে মিশে গেছে ১লা বৈশাখ। হালখাতা আগেই ছিল, পরে যুক্ত হয় মুদ্রনশিল্প, ক্রমেই তা বইপাড়ার উৎসব হয়ে যায়- যা এখনও প্রকাশক ও লেখকের বাৎসরিক উদযাপনও। নতুন বই, রয়্যাল্টি এসব তো ছিল, যুগ বদলালেও এখনও তার বিশেষ পরিবর্তন ঘটেনি শুধু যুক্ত হয়েছে তার অতিরিক্ত ক্ষেত্র ও আঙ্গিক। বইমেলার প্রচলনের পর প্রকাশকদের বানিজ্যিক চরিত্র বদলালেও, ১লা বৈশাখ ১লা বৈশাখেই আছে।

১লা বৈশাখ বাঙালির কাছে নববর্ষ হিসেবে একটি সর্বজনীন লোকউৎসব হলেও, এর লক্ষ্য কিন্তু সাংস্কৃতিক ছিল না। রাজস্ব আদায়ের একটা বার্ষিক তারিখ হিসেবে এর শুরু। ষোড়শ শতাব্দির শেষের দিকে যার প্রচলন ঘটান সম্রাট আকবর। বাংলার কৃষকদের খাজনা মেটানোর সুবিধার্থে হিজরি সনকে ভিত্তি করে বাংলা সনের প্রচলন ঘটে। এর আগে হিন্দু সৌরপঞ্জিকার আমলেও নববর্ষ বা ১লা বৈশাখে উৎসব পালন করা হতো। তবে সেই উৎসব ছিল ঋতুধর্মী। মূলত তখনকার কৃষি-ভিত্তিক সমাজেই প্রচলিত ছিল এই উৎসবের রীতি। বঙ্গ, নেপাল, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, কেরালা, মনিপুর, পাঞ্জাব, তামিলনাড়ুর অধিবাসীরাও পালন করত এই উৎসব। পালন করত তাদের নিজস্ব সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গ হিসেবেই। মূলত সুষ্ঠুভাবে খাজনা আদায়ের লক্ষ্যে নতুন পঞ্জিকা আনেন সম্রাট আকবর যা বাংলা সন হিসেবে পরিচিত। সেই খাজনা আদায়ের দিন আর নেই, তবু রয়ে গেছে বাঙালির লোকায়ত উৎসব। সেটাই পরবর্তীকালে বাংলার নতুন বছরের প্রথম পার্বন। যা এদিন ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে সারা বাংলায়। বসে নেই আমরাও। নানা গুণীজনের সমাগমে দিনভর ওঙ্কার বাংলায় ভিন্ন ভিন্ন স্বাদে নানান প্রতিবেদন। সঙ্গে থাকুন। সবার প্রতি রইল “ওঙ্কার বাংলা” তরফ থেকে আন্তরিক শুভ কামনা।

Post Views: 162

Continue Reading

Previous: মামি-ভাগ্নার প্রেম মানেনি পরিবার, আত্মঘাতী দু’জনেই
Next: বড়োদের মত ছোটরাও জিতল ট্রফি, ইতিহাস তৈরী মোহনবাগানের

সম্পর্কিত গল্প

TMC.jpg

তৃণমূল কী কোনো প্রথাগত রাজনৈতিক দল ছিল ?

Online Desk জুন 10, 2026
Bangladesh.jpg

মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

Online Desk এপ্রিল 2, 2026
BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.