Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • ডিজিটাল শুভেচ্ছায় মজে মানুষ, হারিয়ে যাচ্ছে গ্রিটিংস কার্ড

ডিজিটাল শুভেচ্ছায় মজে মানুষ, হারিয়ে যাচ্ছে গ্রিটিংস কার্ড

Online Desk ডিসেম্বর 31, 2024
greetings-card.png

ওঙ্কার ডেস্ক: রাত পোহালে নতুন বছর। রাতের ঠিক ১২ টা বাজলেই মুঠোফোনে ভেসে উঠবে একের পর এক ডিজিটাল শুভেচ্ছা। হোয়াটসঅ্যাপ মোবাইলের যুগে হারিয়ে গেছে গ্রিটিংস কার্ড। ইন্টারনেট ও মোবাইল ফোন আসার পর থেকে আসতে আসতে আকর্ষণ হারাতে শুরু করেছিল গ্রিটিংস কার্ড এবং এখন তা প্রায় হারিয়েই গেছে। আগে প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি স্কুলের সামনে থাকত একটি করে গ্রিটিংস কার্ডের দোকান, আর তার সামনে প্রচুর ভিড় যা এখন আর প্রায় দেখাই যায় না।ব্যবসায়ীদের কথায় আগের মতো সেই ব্যবসা আর নেই এখন। আগে গ্রিটিংস কার্ড বানাতে রাতের পর রাত জাগতে হত, তাসত্বেও মানুষের চাহিদা মেটানো মুশকিল হত, আর এখন হাতে গুনে কয়েকটা কার্ড হয়তো বিক্রি হয়।ডিজিটাল যুগে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও মজেছে ফেসবুক হোয়াটস অ্যাপের ডিজিটাল মেসেজে। তাদের অনেকের কথায়, গ্রিটিংস কার্ডের সঙ্গে জুড়ে আছে অনেক স্মৃতি। তখন এটি ছিল একটি উত্তেজনার বিষয়, রাত জেগে তৈরি করা, বন্ধুরা কেমন গ্রিটিংস কার্ড দেবে সেই নিয়ে উত্তেজনা থাকত মনে।
হারিয়ে গেছে সেইসব সোনালি দিন। এখন এক মুহূর্তের মেসেজেই প্রকাশ পায় আন্তরিকতা। তবু আজও কোথাও কোথাও দেখা মেলে গ্রিটিংস কার্ডের দোকানের, বিক্রি তেমন না হলেও আন্তরিকতার ছোঁয়া দেওয়ার জন্যই হয়তো পসরা সাজিয়ে বসেন সেই ব্যবসায়ীরা।

Post Views: 677

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় বর্ষবরণের ‘আমন্ত্রণ’ জানিয়ে পোস্ট কলকাতা পুলিশের, বর্ষবরণ রাতের লাগামের রশি হাতে নিতে প্রস্তুত কলকাতা পুলিশ
Next: মনমোহনকে শ্রদ্ধা জানালেন মহম্মদ ইউনুস

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.