Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • ভক্তি ছাড়া রথ টানা যায় না

ভক্তি ছাড়া রথ টানা যায় না

Online Desk ফেব্রুয়ারি 19, 2025
Ukrainian servicemen fire with a tank towards Russian troops near a front line in Kharkiv region

Ukrainian servicemen fire with a tank towards Russian troops near a front line, amid Russia's attack on Ukraine, in Kharkiv region, Ukraine July 6, 2023. REUTERS/Vyacheslav Madiyevskyy

বিপ্লব দাশ : কোনো কাজের প্রতি যদি কারুর সদিচ্ছা না থাকে তাহলে তা হয়তো একটা দৃশ্যায়ন হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অর্থাৎ মুখের বুলি দিয়ে নয়, কাজ করতে হয় তাগিদ দিয়ে। রাজ্য বাজেটের পর অমিত মিত্রকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জিডিপি নিয়ে বড়াই করেছিলেন। বলতে চেয়েছিলেন, অঢেল দেনা ও কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তাঁরা এ রাজ্যে উন্নয়নে কতটা এগিয়ে। কিন্তু এই উন্নয়নের মাপকাঠি কি ?

আমরা জানি, এর সারাৎসারে আছে- শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং কর্মসংস্থান। খোলাচোখে তাকালে এর উত্তর কী অস্পষ্ট ! সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া এবং তুলনামূলক উন্নতি এক নয়। আমরা যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি তাহলে কি সরকারি ক্ষেত্রকে বাদ দিয়ে তুলনা করবো ? মঙ্গলবার কলকাতা হাইকোর্টের একটি নজিরবিহীন পর্যবেক্ষণ আমাদের বাস্তব চিত্রের দিকে নজর ফেরাতে বাধ্য করছে। একটি সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মামলায় শুনানির ফাঁকে তিনি একটা প্রশ্ন তুলেছেন। বলেছেন, “কেন মানুষকে করমণ্ডল এক্সপ্রেস ধরতে হবে”।

বুঝতে অসুবিধা হয় না এই কথার মধ্য দিয়ে কী ইঙ্গিত করেছেন প্রধান বিচারপতি টি এস শিবগণম। এরসঙ্গে তিনি একটি তথ্য দিয়েছেন, ১৯৭৬ সালেও হাসপাতালের শয্যাসংখ্যা যা ছিল, ২০২৫ সালে এসে স্বাস্থ্যসচিব সেই সংখ্যার কথাই জানাচ্ছেন। এটা যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কতটা লজ্জাকর তা নাই বা বলা হল। এর অভিজ্ঞতা জড়িয়ে আছে গড় বাঙালির হাড়ে হাড়ে। পরিষেবা, বিশ্বাস, দক্ষতা যতটা না তলানিতে তার চেয়ে বহু গুন উচ্চতায় চলছে অযোগ্যতা, অর্থ পিপাসা, ভাঁওতাবাজি, দালালির পরিসরটাও কম নয়। প্রবীন চিকিৎকরা তাই আক্ষেপ করেন, তাঁরা অসুস্থ হলে কার কাছে যাবেন। চিকিৎসার নাম মাত্র পরিষেবা না দিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি নার্সিং হোমগুলি রাতারাতি লাখ লাখ টাকার বিল ধরিয়ে দিতে কুন্ঠাবোধ করে না। কেন এ রাজ্যের মানুষ করমণ্ডল এক্সপ্রেস ধরেন তা নিশ্চয়ই আর বলার প্রয়োজন পড়ে না। কিন্তু প্রধান বিচারপতি রাজনৈতিক দলগুলিকে যে পাঠ দিয়েছেন তার মধ্যেই কী আসল ভূত ! তিনি বলেছেন, “আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটার দিয়ে নয়”। স্মরণ করিয়ে দিয়েছেন “ভক্তি ছাড়া রথ টানা যায় না”।

Post Views: 178

Continue Reading

Previous: রাজ্য জুড়ে কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা, শীতের শেষে ভিজবে কোন কোন জেলা?
Next: ফের হাবড়া থেকে পাকড়াও জাল আধারকার্ড সহ বাংলাদেশী অনুপ্রবেশকারী

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.