Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বর্ষবরণের রাতে ভয়ানক হত্যাকাণ্ড, মা ও চার বোনকে বিষাক্ত মদ খাইয়ে খুন!

বর্ষবরণের রাতে ভয়ানক হত্যাকাণ্ড, মা ও চার বোনকে বিষাক্ত মদ খাইয়ে খুন!

Online Desk জানুয়ারি 1, 2025
rfhgfdcghy.jpeg

ওঙ্কার ডেস্কঃ বর্ষবরণের রাতে নিজের ছেলের হাতে খুন হল মা ও চার বোন। জানা গিয়েছে, সপরিবারে আনন্দ করতে আগ্রা থেকে লখনউ এসেছিলেন তারা। উঠেছিলেন লখনউ-এর নাকা এলাকার এক হোটেলে। সেখানেই মা ও চার বোনকে মদ্যপ অবস্থায় খুন করে ভিডিয়োর মাধ্যমে আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবক।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আরশাদ। পরিকল্পনা করেই মঙ্গলবার রাতে মা ও চার বোনকে নিয়ে আগ্রা থেকে লখনউতে আসে। অনুমান করা হচ্ছে পরিবারের সকলের খাবারে বিষ মিশিয়ে হত্যা করে ২৪ বছর বয়সী আরশাদ।
তদন্তে জানা গিয়েছে, ধৃতের মায়ের নাম আসমা। খুন হওয়া চার বোনের মধ্যে রয়েছে ৯ বছরের আলিয়া, ১৯ বছরের আলিশা, ১৬ বছরের আকসা এবং ১৮ বছরের রেহমিন। হোটেলে পাঁচ জনের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। প্রত্যেকের শরীরে মেলে ক্ষতচিহ্ন। খুনের পরেও হোটেলেই ছিলেন আরশাদ।
পুলিশ জানিয়েছে, সকালে সাফাইকর্মীরা সর্বপ্রথম ঘটনাটি দেখতে পায়। ওঁরা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, মূলত পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পরিবারের পাঁচজনকে খুন করেছেন ওই যুবক। ধৃতের বাবাও এই খুনের সঙ্গে যুক্ত। পুলিশ ইতিমধ্যে আরশাদকে গ্রেফতার করেছে। বুধবার ফরেন্সিক দল যাচ্ছে ওই হোটেলে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

Post Views: 91

Continue Reading

Previous: হিন্দু মহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ
Next: হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প ‘রাস’- এর শুটিং শুরু, নতুন বছরে একের পর এক ছবি

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.