Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি বিধায়ক শঙ্করকে বলতে বাধা, বিধানসভা থেকে বেরিয়ে প্রতিবাদ পদ্ম বিধায়কদের

বিজেপি বিধায়ক শঙ্করকে বলতে বাধা, বিধানসভা থেকে বেরিয়ে প্রতিবাদ পদ্ম বিধায়কদের

Online Desk জুন 20, 2025
Assembly-Protest.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: তৃণমূল বিধায়কদের হই গট্টগোলের জেরে বিধানসভা কক্ষ ত্যাগ করলেন বিজেপি বিধায়করা। শুক্রবার স্পোর্টস ইউনিভার্সিটি সংক্রান্ত বিলের আলোচনার বলতে ওঠেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় জোড়াফুল শিবিরের বিধায়করা প্রতিবাদ জানান। বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়করা বারবার বাধা দিয়ে বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন।

ঘাসফুল শিবিরের বিধায়কদের দাবি, বিরোধীরা নিজেরা কথা বলেই বেরিয়ে যান। তাই ওদের বক্তব্য রাখার অধিকার নেই। দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে শান্ত হওয়ার আর্জি জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনারা একদিকে বলেন, আবার বেরিয়ে যান। এটা সংসদীয় রীতি নয়। সদস্যরা আহত হচ্ছেন। আপনারা নিশ্চয়তা দিন, বক্তৃতা শেষ করে কক্ষেই থাকবেন।

তবে বিধানসভার স্পিকারের আবেদনেও পরিস্থিতি শান্ত হয়নি। আলোচনার মাঝেই বেরিয়ে যান বিজেপি বিধায়করা। পদ্ম শিবিরের অভিযোগ, বলতেই দেওয়া হয়নি শঙ্কর ঘোষকে। যতক্ষণ বলছিলেন সারাক্ষণ স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করা। বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর হাতে প্ল্যাকার্ড ও মুখে কালো মাস্ক পরে প্রতিবাদ জানান বিজেপির অসীম সরকার, অনুপ সাহা, মধুসূদন বাগ, হিরণ চট্টৈপাধ্যায় প্রমুখেরা। তাতে লেখা, ‘চুপ বিধানসভা চলছে’।

Post Views: 185

Continue Reading

Previous: দুয়ারে রেশনে মাধ্যমে বিলি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ
Next: বীরভূমের অরিত্র ইজরায়েল নেভিতে প্রশিক্ষণরত,দুশ্চিন্তায় বাবা-মা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.