Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার বিধানসভা নির্বাচন: ৫৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল জেডিইউ

বিহার বিধানসভা নির্বাচন: ৫৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল জেডিইউ

Online Desk অক্টোবর 15, 2025
nitish-dd.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল জেডিইউ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল বুধবার প্রথম এই তালিকা ঘোষণা করেছে। এই তালিকার মধ্যে রয়েছেন বিজয় কুমার চৌধুরী, শারওয়ান কুমার এবং মদন সাহনির মতো বেশ কয়েকজন মন্ত্রীও। বুধবার জেডিইউ যে তালিকা প্রকাশ করেছেন, সেখানে নাম রয়েছে মন্ত্রী রত্নেশ সাদা এবং মহেশ্বর হাজারিরও।

তালিকায় শ্যাম রজকের মতো দলত্যাগী নেতারও নাম রয়েছে। যিনি প্রায় এক বছর আগে আরজেডি ছেড়ে জেডিইউ-তে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার মোকামা বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেন অনন্ত কুমার সিং। জেডিইউ রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহাকে প্রার্থী করা হয়েছে মাহনার বিধানসভা আসন থেকে। কুশওয়াহা মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তালিকা অনুযায়ী, মদন সাহনিকে বদৌরপুর বিধানসভা থেকে, রত্নেশ সাদাকে সোনবারসা থেকে, মহেশ্বর হাজারীকে কল্যাণপুর থেকে, বিজয় কুমার চৌধুরীকে সরাইরঞ্জন থেকে এবং শ্রাবণ কুমারকে নালন্দা থেকে প্রার্থী করা হয়েছে।

উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহারের বিধানসভা নির্বাচন হবে দু দফায়। আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর হবে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় ভোট হবে ১২১টিতে, বাকিগুলিতে ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। প্রথম দফার ভোটের জন্য নমিনেশন জমা দেওয়া যাবে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রথম দফায় প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর। অন্য দিকে, দ্বিতীয় দফার জন্য নমিনেশন জমা দেওয়া যাবে ২০ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় দফার ক্ষেত্রে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।

Post Views: 145

Continue Reading

Previous: পুর নিয়োগ দুর্নীতি দক্ষিণ দমদম পৌরসভার সেক্রেটারিকে তলব ইডির
Next: বিপর্যস্ত পাহাড়ে উদ্ধারকাজের জন্য প্রশাসনের প্রশংসা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.