Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে ইন্ডিয়া জোটের উপমুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি, কে তিনি?

বিহারে ইন্ডিয়া জোটের উপমুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি, কে তিনি?

Online Desk অক্টোবর 24, 2025
mukesh-sahani.jpg

ওঙ্কার ডেস্ক: দু দফায় সম্পন্ন হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ক্ষেত্রে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ অক্টোবর। এই সময়সীমা শেষ হওয়ার আগে বড় চমক দেখা গেল বিহারের রাজনীতিতে। ইন্ডিয়া জোটের তরফে উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হল মুকেশ সাহানির নাম। জাতপাতের অঙ্ক ঘিরে আবর্তিত হওয়া বিহারের রাজনীতিতে মুকেশ সাহানির দল বিকাশশীল ইনসান পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

মুকেশের রাজনীতি মূলত নিশাদ সম্প্রদায়কে কেন্দ্র করে। বিহারের জনসংখ্যায় এই সম্প্রদায়ের অনুপাত ২.১ শতাংশ। তবে বিশেষ এই শ্রেণীর ভোটার এত কম সংখ্যক হলেও বিহারের রাজনীতিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সে কারণে এই সম্প্রদায়ের ভোট পেতে মুকেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ইন্ডিয়া জোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিহারে মৎস্যজীবী সম্প্রদায় এমন ভাবে বিভিন্ন বিধানসভা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনও প্রার্থীর জয় পরাজয়ে তাঁরা ফ্যাক্টর হতে পারেন।

উল্লেখ্য, এই প্রথম বিহারে কোনও নির্বাচনে কাউকে উপমুখ্যমন্ত্রী মুখ হিসেবে ভোটের আগে ঘোষণা করা হল। যদিও ভিআইপি দলের নেতা মুকেশ নিজেই উপমুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানিয়েছিলেন। সূত্রের খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরজেডি নেতা তেজস্বী যাদবকেও বলেন মুকেশকে উপমুখ্যমন্ত্রী হিসেবে আগে থেকে ঘোষণা করতে। সেই মত নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়ে ইন্ডিয়া জোটের তরফে মুকেশের নাম ঘোষণা করা হয়। তাঁর নাম ঘোষণা করার আগে আরজেডি-সহ জোটের একাধিক দলের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে রেখেছিল ভিআইপি। শেষ পর্যন্ত ১১টি আসনে প্রার্থী রেখে বাকি আসনগুলি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

রাজনীতির বাইরে মুকেশের আরও একটি পরিচয় রয়েছে। কিশোর বয়সে মুম্বই গিয়ে একটি দোকানে সেলস বয়ের কাজ করেন তিনি। বলিউডের সিনেমার সেট তৈরির ব্যবসা খোলেন। সেই সুবাদে বলিউড অভিনেতা ‌শাহরুখ, আমির, সলমনদের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়। শোনা যাচ্ছে, বলিউডের দুই খান মুকেশ সাহানির দলের জয় চেয়ে বিবৃতি দিতে পারেন।

Post Views: 127

Continue Reading

Previous: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় মহিলা দল; ইতিহাস গড়ল মান্দানা-প্রতিকা জুটি
Next: যুক্তরাষ্ট্রের চাপেই নাকি রাশিয়া রহেকে তেল কেনা কমিয়েছে দিল্লী; দাবি ট্রাম্প শিবিরের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.