Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার বিজেপির নামে ভুয়ো ওয়েবসাইট, দায়ের অভিযোগ

বিহার বিজেপির নামে ভুয়ো ওয়েবসাইট, দায়ের অভিযোগ

Online Desk জুন 18, 2025
bjp.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার বিজেপির নামে ভুয়ো ওয়েবসাইট তৈরির অভিযোগ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। ইতিমধ্যে বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে পদ্ম শিবির।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার বিহার বিজেপি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এ বিষয়ে। অভিযোগ, বিজেপি নেতাদের মানহানি করার জন্য দলের নামে ওই ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছে। পাটনা পুলিশের সাইবার সেলে অভিযোগটি দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিহার বিজেপির নাম ব্যবহার করে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। দল এবং নেতাদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’ বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ দানিশ ইকবাল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘এর পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এটি একটি গুরুতর অপরাধ।’ তবে, এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই গেরুয়া শিবির ঘর গোছাতে শুরু করেছে। সেই আবহে দলের নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে নেতাদের কালিমালিপ্ত করার চেষ্টার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট জয়ী হলে নীতীশকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Post Views: 249

Continue Reading

Previous: ইরান বনাম ইসরায়েল : কেন এই যুদ্ধ পরিস্থিতি ?
Next: ইজরায়েলি হানা রুখতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে ইরান, থমকে ব্যাঙ্কিং-সহ বিভিন্ন পরিষেবা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.