Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটার তালিকা সংশোধনে কোনও গরমিল দেখলে পুরোটা প্রক্রিয়াই বাতিল করা হবে ! জানাল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকা সংশোধনে কোনও গরমিল দেখলে পুরোটা প্রক্রিয়াই বাতিল করা হবে ! জানাল সুপ্রিম কোর্ট

Online Desk সেপ্টেম্বর 15, 2025
SC-Votre.jpg

ওঙ্কার ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যদি নির্বাচনী কমিশনের গৃহীত পদ্ধতিতে কোনও রকম অসঙ্গতি পাওয়া যায়, তবে পুরো প্রক্রিয়াটিই বাতিল করে দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন মামলার পর্যবেক্ষণের পর সাফ জানিয়ে দেয়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইন এবং বাধ্যতামূলক নিয়ম মেনেই কাজ করছে বলে তারা ম,অনে করছে। তবে কোনও অসঙ্গতি কিংবা বেআইনি পদক্ষেপ সামনে এলে সংশোধন প্রক্রিয়া বাতিল করা হবে।

শুধু তাই নয়, বিহারের এসআইআর মামলায় বিক্ষিপ্ত ভাবে মতামত দিতে রাজি নয় আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার রায় শুধুমাত্র বিহারের জন্য নয়, সারা দেশের নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়ার উপরেই প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় হবে সর্বভারতীয় প্রেক্ষাপটে বলে জানান হয়েছে। আগামী ৭ অক্টোবর এই মামলার চূড়ান্ত শুনানি। সেদিনই বিশেষ রিভিশন প্রক্রিয়ার বৈধতা নিয়ে আদালত চূড়ান্ত রায় দিতে পারে।

সারা দেশের প্রক্ষাপটে বিহারের আগামী বিধানসভা নির্বাচন ঘিরে এই রিভিশন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে আদালতের হুঁশিয়ারির ফলে নির্বাচন কমিশনের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন এসআইআর-এ ১২ তম নথি হিসেবে আধার কার্ড অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে। আদলত স্পষ্ট ভাবে জানিয়েছিল, এসআইআর-এর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এই ইস্যুতে আদালতের পর্যবেক্ষণ, আধার আইন (Aadhaar Act) অনুযায়ী, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’ (Representation of People’s Act)-এর ধারা ২৩(৪) অনুসারে, এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সিইও-কে এ বিষয়ে নির্দেশ দিয়েছে।

Post Views: 172

Continue Reading

Previous: ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত রাখল না সুপ্রিম কোর্ট ! জেলাশাসকের ক্ষমতায় রাশ, অমুসলিমদের বোর্ডে সীমাবদ্ধতা
Next: এশিয়া কাপে অপারেশন সিঁদুরের ছায়া ! পাক ক্রিকেট কর্তার সঙ্গে একই মঞ্চে থাকবে না টিম ইন্ডিয়া

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.