Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৩০০ বছররের ঐতিহ্যবাহী বোলপুরে সুরুল জমিদার বাড়ির দুর্গাপূজা

৩০০ বছররের ঐতিহ্যবাহী বোলপুরে সুরুল জমিদার বাড়ির দুর্গাপূজা

Online Desk সেপ্টেম্বর 15, 2025
Surul.jpg

নিজস্ব প্রতিনিধি, বোলিপুর : বীরভূমের জমিদার বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম নাম বোলপুর শান্তিনিকেতনের সুরুল জমিদার বাড়ির পুজো। সুরুল গ্রামের মধ্যে ও বোলপুর সহ পাশ্ববর্তী এলাকাতেও এই জমিদার বাড়ির পুজো বহুলচর্চ্চিত। প্রায় ৩০০বছরের এই পুজো ঘিরে রয়েছে নানান গল্প কাহিনী।

কথিত আছে, প্রায় ৩৫০ বছর আগে বর্তমানে বর্ধমান জেলার নীলপুর গ্রামে বসবাস ছিল সম্ভ্রান্ত ব্যবসায়ী ভরতচন্দ্র সরকারের। কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। তাই তাঁরা সিদ্ধান্ত নেন সবকিছু ছেড়ে দিয়ে ধর্ম কর্মে মন দেবেন, সেই মত তারা বেড়িয়ে পড়েন। তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের আশীর্বাদ নিতে এলে তিনি জানান, তাঁরা যদি এখনকার সুরুল গ্রামে বসবাস করে একবছর পর মা দূর্গার পুজো শুরু করলে তাদের সন্তান হবে।

পুজোর পর দেবী সদয় হন। তিন সন্তানের পিতা হন ভরতচন্দ্র সরকার। পরবর্তীতে বংশধর শ্রীনিবাস সরকার এই মন্দির নির্মাণ করান। রাণাঘাট থেকে মিস্ত্রীদের আনানো হয়। তারাই মাসিক ৩টাকা মাইনেতে এখনকার মন্দির, কাছাড়িবাড়ি, বাঁধানো পুকুর ও দালানবাড়ি তৈরি করেন। সেই সময়ে তা তৈরি করতে খরচ হয় প্রায় ১৮ হাজার টাকা।

এখনও সেই ঐতিহ্য বহন করে আসছে সুরুলের জমিদার বাড়ি। পরিবারের সদস্যরা অনেকেই থাকেন বিদেশে, কিন্তু পুজোর চারটে দিন তাঁরা সুরুলে আসেন। যোগ দেন নিজের বাড়ির পুজোতে। বাড়ির ছোট সদস্যরাও খুব আনন্দের সঙ্গেই কাটায় এই চারটে দিন। নিজের বাড়ির পুজো ছেড়ে তাঁরা বোলপুর বা অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারে না। জমিদার বাড়ির পুজো ছাপিয়ে একদম সর্বজনীন পুজোর রূপ নেই সুরুল, এই চারটে দিনই বাড়ির লোকদের পাশাপাশি দূরদূরান্তের লোকজনও ভীড় জমান এখানে।

Post Views: 161

Continue Reading

Previous: মালদায় ফের শুটআউট ! তৃণমূল কর্মী খুনের মূল সাক্ষী গুলিবিদ্ধ, ষড়যন্ত্রের আঁচ করছে পুলিশ
Next: ‘প্রয়োজনে একাধিক ‘রোহন’ তৈরি করে নেব’! কেন সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন স্নেহাশিস চক্রবর্তী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.