Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাথর খাদানের অফিস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, রামপুরহাটে চাঞ্চল্য

পাথর খাদানের অফিস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, রামপুরহাটে চাঞ্চল্য

Online Desk অক্টোবর 29, 2025
Ex.jpg

প্রীতম দাস, বীরভূম : ভোটের আগেই বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার রামপুরহাটে। সোমবার রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে বীরভূমের পাথর খাদান অফিস থেকে অবৈধভাবে উদ্ধার করল ওই বিস্ফোরক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মাশড়া গ্রাম পঞ্চায়েতের ভুঁইয়াপাড়া এলাকায় একটি পাথর খাদান অফিস থেকে উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে জিলেটিন, ডিটোনেটর, অ্যামোনিয়াম নাইট্রেট। সূত্রের খবর, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ৭৯০ পিস জিলেটিন, ১৭০০পিস ডিটোনেটর, ২৭০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট (৫৪ ব্যাগ) ও ১৬ কয়েল তার।

পুলিশের তরফে জানানো হয়, উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলি পাথর ফাটানোর কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তবে প্রাথমিকভাবে জানা গেছে, খাদানে এই সমস্ত বিস্ফোরক এর নাম করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে রমরমিয়ে ব্যবসা করছিলেন রফিক শেখ নামে এলাকার এক অসাধু ব্যবসায়ী। এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

সোমবার রাত ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে খাদান এলাকায় অভিযান চালায় বীরভূম পুলিশের তদন্তকারী সংস্থা ও রামপুরহাট থানার পুলিশ। সেই অভিযানে ভূঁইয়াপাড়া গ্রামের কাছেই একটি খাদান অফিসে তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করে পুলিশ। অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার আভিযোগ উঠেছে রফিক শেখের বিরূদ্ধে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে রামপুরহাট থানা এলাকার হস্তিগন্দা গ্রামে পরিত্যক্ত ঘর থেকে ১১ হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছিল। সাতটি বাক্সে ওই ডিটোনেটর রাখা ছিল। সেগুলি পাথর খাদানে পাথরের স্তর ফাটাতে ব্যবহার হয় নাকি অন্য কোনও কারণে মজুত করা হয়, তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে।

Post Views: 100

Continue Reading

Previous: বাংলাদেশের আসন্ন নির্বাচন বয়কট করতে চলেছে হাসিনার দল আওয়ামী লীগ; রাজনৈতিক তরজা তুঙ্গে
Next: স্পার্কলিং ওয়াইন ১,৫৯,৫০০ টাকা, জেসমিন টি ৯২০– প্রতিদিন ১৪০০ অতিথিদের ভিড় জমে শিল্পা শেট্টির বাস্টিয়নে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.