Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজয়া সম্মিলনীতে অনুব্রত ও কাজল একই মঞ্চে ! বীরভূমে গোষ্টি বিভাজন সরিয়ে একতার বার্তা তৃণমূলের

বিজয়া সম্মিলনীতে অনুব্রত ও কাজল একই মঞ্চে ! বীরভূমে গোষ্টি বিভাজন সরিয়ে একতার বার্তা তৃণমূলের

Online Desk অক্টোবর 19, 2025
Anubrata-Kajal.jpg

নিজস্ব সংবাদদাতা : অনেক দিন পর একই মঞ্চে বীরভূম জেলা তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ মুখ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। ব্যক্তিগত দূরত্ব ঘুঁচিয়ে বিধানসভা ভোটের আগে তাঁরা এক হয়ে লড়ছেন, মঞ্চে সেই বার্তা দেওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। এতদিন ধরে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে একই মঞ্চে দেখা না গেলেও, মুরারইয়ের এক নম্বর ব্লক এলাকার বিজয়া সম্মেলনী মঞ্চে এই দুই নেতাকে একসঙ্গে দেখা গেল।

জানা গেছে, ১১ অক্টোবর থেকে শুরু করে ১৮ অক্টোবরের মধ্যে বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল জেলার প্রতিটি ব্লক ও শহরে বিজয়া সম্মেলনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী ১১ অক্টোবর থেকে এই অনুষ্ঠানগুলি শুরু হয়। যদিও ১১ অক্টোবর থেকে শুরু হওয়া বিজয়া সম্মেলনীতে বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল উপস্থিত থাকলেও, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে তার পাশে দেখা যায়নি। যা জেলার রাজনীতিতে দুই নেতার মধ্যে দূরত্ব নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল।

অবশেষে, মুরারইয়ের বিজয়া সম্মিলনীর মঞ্চে সেই জল্পনার অবসান ঘটল। এদিনই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনেই একই মঞ্চে উপস্থিত ছিলেন এবং দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। দুই নেতার একই মঞ্চে উপস্থিত দেখে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Post Views: 127

Continue Reading

Previous: চরম দারিদ্রসীমা থেকে মুক্ত কেরল, আগামী ১ নভেম্বর সরকারি ভাবে ঘোষণা
Next: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আলোর মালায় ভরছে শহর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.