Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপির নতুন সরকারে উপমুখ্যমন্ত্রী হতে পারেন দুজন, চমক থাকতে পারে মন্ত্রিসভায়!

বিজেপির নতুন সরকারে উপমুখ্যমন্ত্রী হতে পারেন দুজন, চমক থাকতে পারে মন্ত্রিসভায়!

Online Desk মে 7, 2026
20260507_103305.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৯ মে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন। তবে নয়া সরকারে কে মুখ্যমন্ত্রী হবেন সে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি পদ্ম শিবিরের তরফে। তবে জল্পনা তৈরি হয়েছে, তৃণমূল সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক প্রধান হতে পারেন বলে।

একই সঙ্গে চর্চা শুরু হয়েছে, বিজেপির নয়া সরকারে উপমুখ্যমন্ত্রী হতে পারেন দুজন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই দৌড়ে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। এ ছাড়া আরও এক জনকে মুখ্যমন্ত্রীর ডেপুটি করা হতে পারে। মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন নিশীথ প্রামাণিক ও শংকর ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর তাঁদের হাতে যেতে পারে বলে চর্চা শুরু হয়েছে।

বিজেপির টিকিটে জয়ী হওয়া অশোক দিন্দাকে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। রুদ্রনীল ঘোষকে দেওয়া হতে পারে তথ্য ও সংস্কৃতি দফতর। শিক্ষা দফতরের জন্য যাঁর নাম চর্চায় উঠে এসেছে, তিনি স্বপন দাশগুপ্ত। পর্যবেক্ষকদের অনুমান, তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে নতুন সরকার। এ ছাড়া আইপিএস রাজেশ কুমার, পীযূষ কানোরিয়া, সৌরভ শিকদারকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। তবে এই সমস্ত কিছু চর্চার স্তরে রয়েছে। মন্ত্রিসভায় কারা থাকবেন সে বিষয়ে বিজেপির তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। আগামী ৯ মে স্পষ্ট হবে নয়া সরকারে কে কোন দায়িত্ব পাচ্ছেন।

Post Views: 81

Continue Reading

Previous: ‘ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন’, সহকারীর মৃত্যুর পর বিজেপি কর্মীদের শান্ত থাকার বার্তা শুভেন্দুর
Next: বৃহস্পতিবার রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.