Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্বামী পদ্মশিবিরে, স্ত্রী যোগ দিলেন ঘাসফুলে, ভোট আবহে খগেন মুর্মুর স্ত্রী এলেন তৃণমূলে

স্বামী পদ্মশিবিরে, স্ত্রী যোগ দিলেন ঘাসফুলে, ভোট আবহে খগেন মুর্মুর স্ত্রী এলেন তৃণমূলে

Online Desk জানুয়ারি 28, 2026
khogen.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে দলবদলের হিড়িক নতুন নয়। বাংলায় বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা মার্ডি। বুধবার তৃণমূল কংগ্রেস ভবনে এই যোগদান পর্ব হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বিরবাহা হাঁসদার উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা এদিন হাতে তুলে নেন অরুণা।
দলে যোগ দিয়ে তিনি বলেন, “দিদির কাজ ভালো লাগে। সেজন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি। আমি এতদিন সিপিএমের হয়ে কাজ করেছি। মহিলা সমিতির হয়ে কাজ করেছি। আবার বিজেপির হয়েও কাজ করেছি। আমি কোনও জায়গা পাইনি। এসসি, এসটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা যারা অবহেলিত, সুযোগসুবিধা থেকে বঞ্চিত, তাঁদের জন্য আমি কাজ করতে চাই। সেজন্য আমি এই দলে যোগ দিলাম।”
খগেন মুর্মু বিজেপি সাংসদ। স্ত্রী তৃণমূলে এলেন। স্বামী স্ত্রীর ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও একই বাড়িতে থেকে দুই দলের সদস্য, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “সবারই একটা আলাদা আলাদা মত থাকে। উনি বিজেপি গিয়েছেন। উনি তো সিপিএম থেকেই গিয়েছেন। আমিও আমার মনের ইচ্ছামতো কাজ করব। একই পরিবারে দু’জন আলাদা আদালা দলের হয়ে কাজ করতেই পারে। তাঁর যদি কখনও মনের ইচ্ছা হয়, তাহলে খগেনও দলবদল করতে পারেন।”

Post Views: 178

Continue Reading

Previous: বড়পর্দায় পা ‘ভুতু’র, সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ওসিডি’ ছবিতে ফিরছেন আর্শিয়া মুখোপাধ্যায়
Next: অজিত পওয়ারের মৃত্যুর পর নেতৃত্বহীনতার সঙ্কটে তার দল, মহারাষ্ট্র রাজনীতিতে অনিশ্চয়তা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.