Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজনীতিতে নতুন সমীকরণ, কাছাকাছি আসছে হাতি আর পদ্ম!

রাজনীতিতে নতুন সমীকরণ, কাছাকাছি আসছে হাতি আর পদ্ম!

Online Desk ডিসেম্বর 10, 2023
Untitled-66-copy.png

সোমনাথ মুখোপাধ্যায়ঃ সাংসদ দানিশ আলিকে বহিষ্কার করল মায়াবতীর দল বিএসপি। শনিবার সাসপেন্ড করা হয়েছে সংবাদের শিরোনামে থাকা বিএসপি সাংসদকে। তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ অভিযোগ উঠেছিল। দানিশ আলিকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে গো বলয়ের রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশের ধারণা। এই বহিষ্কারের ফলে মায়াবতীকে, শাহ মোদী নাড্ডার কাছাকাছি এনেদেবে বলে দবি তাঁদের।
সংসদে মহুয়া মৈত্র বিতর্কেও উত্তর প্রদেশের আমরোহার সাংসদ দানিশ আলির ভূমিকা সামনে আসে। এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রকে ব্যক্তিগত স্তরে বিভিন্ন প্রশ্ন করা হলে যে যে সাংসদরা তার প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে ছিলেন দানিশ আলিও। লোকসভায় শুক্রবার মহুয়া মৈত্রকে বহিষ্কার করার আলোচনায় অংশ নেন দানিশ তিনি। এথিক্স কমিটিতে একজন মহিলা সংসদকে ব্যক্তিগত জীবন নিয়ে নিচুমানের প্রশ্ন করার বিরোধিতা করেন। দানিশ আলি সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের নির্ণায়ক গরিষ্ঠতা আছে মানে এই নয় যে বিরোধী স্বর দমন করে রাখতে পারবেন।”
আবার গত সেপ্টেম্বরে সংবাদের শিরোনামে উঠে আসেন দানিশ আলি। চন্দ্রযান-৩ নিয়ে আলোচনায় লোকসভার মধ্যেই বিজেপি বিধায়ক রমেশ বিদুরি দানিশ আলির ধর্ম পরিচয় নিয়ে একেবারেই নোংরা আক্রমণ করেছিলেন। সারা দেশ তা শুনেছিল। স্বাধিকার ভঙ্গ কমিটি বিদুরির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। কেবল মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে রেহাই পেয়ে গিয়েছেন বিজেপি সাংসদ। দানিশ আলির কাছে সেই সময়ে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কান্নায় ভেঙে পড়া সাংসদের পাশে দাঁড়িয়ে ছিল কংগ্রেস সহ বিজেপি বিভিন্ন বিরোধী দল।
সূত্রের খবর, তবে মায়াবতী বিজেপির বিরুদ্ধে প্রায় নীরব থাকার নীতি নিয়ে চলছেন। আমরোহার সাংসদ সংসদে সরব হওয়ায় কংগ্রেসের কাছে থাকার, চেষ্টা করছিলেন। যা মেনে নিতে বিএসপি নেত্তৃত্ব। সিংহ ভাগ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতামত, বিজেপি বিরোধিতা না করার অবস্থান মেনে নেননি বলেই শাস্তি পেতে হলো দানিশ আলিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ আরও দাবি করছেন, ২০২৪ বিজেপির হাত ধরতে চলেছেন, মায়াবতী। তাই দানিশ আলিকে বহিষ্কার করে বিজেপিকে বন্ধুত্বের বার্তা দিলেন বিএসপি সুপ্রিমো।
বিএসপির তরফে চিঠিতে দানিশ আলিকে বলা হয়েছে, “আপনাকে বারবার সতর্ক করা সত্ত্বেও দল বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। সেই কারণে আপনাকে সাসপেন্ড করা হলো।” দানিশ আলি জানান, সিদ্ধান্ত দুঃখজনক। তবে দলের নেত্রী মায়াবতী আমাকে কাজের সুযোগ দিয়েছেন। তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।

Post Views: 82

Continue Reading

Previous: মণিপুষ্পকের প্রথম উপন্যাস ‘মাহিত্রা’র উদ্বোধন
Next: ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন বিষ্ণু দেও সাই

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
TRUMP.png

ভারতকে তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প; জবাব নয়া দিল্লিরও

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.