Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জগন্নাথ মন্দিরে সৌজন্যবশত গিয়েছিলেন দিলীপ ঘোষ, বললেন মহিলা মোর্চা সভানেত্রী

জগন্নাথ মন্দিরে সৌজন্যবশত গিয়েছিলেন দিলীপ ঘোষ, বললেন মহিলা মোর্চা সভানেত্রী

Online Desk মে 1, 2025
Falguni.jpg

সুকান্ত চট্টোপাধ্যায় , কলকাতা : দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসা নিয়ে রাজনৈতিক মহলে যখন জল্পনা তুঙ্গে, তখন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র দিলীপ ঘোষের পক্ষে মুখ খুললেন। জানালেন, “দিলীপদা তৃণমূলে যোগ দেবেন না। দিঘায় যাওয়া তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত— সেখানে রাজনীতি খোঁজা ঠিক নয়।”
বুধবার দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের মঞ্চে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। রাজনৈতিক শিবিরে শুরু হয়ে যায় গুঞ্জন। তবে কি বিজেপি থেকে তৃণমূলে পা বাড়াচ্ছেন দিলীপ ? সেই জল্পনার আবহেই বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, “দিলীপদা সৌজন্যের খাতিরেই গিয়েছিলেন। এ নিয়ে রাজনীতি করা অনুচিত। তিনি হিন্দু ধর্মের বিশ্বাসকে সম্মান জানাতে গিয়েছেন। তা নিয়ে সন্দেহ বা অপপ্রচার করা দুর্ভাগ্যজনক।”
তিনি আরও বলেন, “রাম মন্দির উদ্বোধনে দেশের সব হিন্দুদের ডাকা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখন যাননি। আর আজ যখন দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, তখন মুখ্যমন্ত্রীর উপস্থিতি সহ প্রচারের ঝাঁঝে তা যেন কালচারাল সেন্টারে পরিণত হয়েছে। এই ধর্মস্থানের রাজনীতিকরণই আসল প্রশ্ন।”
ফাল্গুনী পাত্র স্পষ্ট জানান, “চার ধামের মধ্যে পুরী একটি গুরুত্বপূর্ণ ধাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটিকে ধর্মীয় স্থানের পরিবর্তে একটি সংস্কৃতি কেন্দ্র হিসেবে তুলে ধরছেন। এটি জগন্নাথ ধাম নয়, একটি কালচারাল সেন্টার। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ধর্মবিশ্বাসের সঙ্গে বারবার ছলনা করছেন— এ রাজ্যের মানুষকে তা বুঝতে হবে।”
তাঁর বক্তব্য, “আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি দিলীপদা কখনোই তৃণমূলে যোগ দেবেন না। ওঁর রাজনৈতিক অবস্থান, মতাদর্শ এবং কাজের ধরন একেবারে আলাদা। সৌজন্যের জন্য তিনি উপস্থিত থাকতে পারেন, তাতে রাজনৈতিক রং খোঁজাটা অন্যায়।”
এই মন্তব্যের মাধ্যমে একদিকে যেমন দিলীপ ঘোষকে ‘বাঁচানোর’ চেষ্টা করলেন ফাল্গুনী, তেমনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগও আনলেন। প্রশ্ন উঠছে, জগন্নাথ মন্দিরকে ঘিরে হিন্দু ভোট ব্যাঙ্কের জন্যই কি রাজনীতির এই রসায়ন ?
বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের এমন উপস্থিতি ও ফাল্গুনীর এই মন্তব্যকে ঘিরে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি।

Post Views: 103

Continue Reading

Previous: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় দিশেহারা পাকিস্তান, আমেরিকার দ্বারস্থ পাক প্রধানমন্ত্রী
Next: শুধু বৈসরন নয়, টার্গেটে ছিল আরও তিন জায়গা! স্থানীয় চার জনের ‘সহায়তা’য় হামলা, দাবি এনআইএ-র

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.