Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শুধু বৈসরন নয়, টার্গেটে ছিল আরও তিন জায়গা! স্থানীয় চার জনের ‘সহায়তা’য় হামলা, দাবি এনআইএ-র

শুধু বৈসরন নয়, টার্গেটে ছিল আরও তিন জায়গা! স্থানীয় চার জনের ‘সহায়তা’য় হামলা, দাবি এনআইএ-র

Online Desk মে 1, 2025
NIA.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ হত্যাকাণ্ডের পর তদন্ত যত এগোচ্ছে, ততই খুলছে বিস্ফোরক তথ্যের ঝুলি। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র দাবি, বৈসরনের পাশাপাশি আরও তিনটি পর্যটন কেন্দ্রে হামলা চালানোর ছক কষেছিল জঙ্গিরা। সেই পরিকল্পনায় মদত দিয়েছিলেন এলাকার অন্তত চার জন ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’— অর্থাৎ স্থানীয় সহযোগী।
সূত্রের খবর, ১৫ এপ্রিল পহেলগাঁওয়ে প্রবেশ করে বৈসরনে রেকি শুরু করে জঙ্গিরা। তবে তাদের নজরে ছিল আরও তিন জায়গা— আরু উপত্যকা, লিডার অ্যামিউজ়মেন্ট পার্ক ও বেতাব উপত্যকা। নিরাপত্তা ব্যবস্থার কারণে শেষপর্যন্ত সেগুলি বাদ দিয়েই বৈসরনকে হামলার জন্য বেছে নেওয়া হয়।
ইতিমধ্যেই বেশ কয়েক জন স্থানীয়কে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় ও তথ্য জোগানোর অভিযোগ উঠেছে। গোয়েন্দা সূত্রে খবর, এই চার ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’ বৈসরনে হামলার আগে রেকির সময় পাকিস্তানি জঙ্গিদের সঙ্গেও ছিলেন। তদন্তে আরও উঠে এসেছে, ওই উপত্যকায় ব্যবহৃত হয়েছে তিনটি স্যাটেলাইট ফোন। তার মধ্যে দু’টির সিগন্যাল ইতিমধ্যেই চিহ্নিত করেছে এনআইএ।
তদন্তকারী সংস্থা জানাচ্ছে, সন্দেহভাজন তালিকায় রয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত পুলিশি হেফাজতে রয়েছে ১৮৬ জন। চলছে জিজ্ঞাসাবাদ। হামলার পর ঘটনাস্থলের প্রতি ইঞ্চি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ৪৫ জন আধিকারিকের বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন আইজি, ডিআইজি, এসপি পদমর্যাদার আধিকারিকরা। দলটি হামলাস্থলের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করছে। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা এবং ফরেন্সিক তদন্তে জোর দেওয়া হয়েছে।
তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র উঠে এসেছে— বৈসরনের জিপলাইন অপারেটর মুজ়ামিল আহমেদ কুমহার। এক পর্যটকের মোবাইলে ধারণ করা ভিডিয়োয় তাঁকে দেখা গিয়েছিল হামলার সময় ধর্মীয় ধ্বনি দিতে। এনআইএ তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। যদিও তাঁর পরিবারের দাবি, সেটি ছিল নিছক আতঙ্কের প্রতিক্রিয়া। গোয়েন্দাদের একাংশও মনে করছেন, ভয় পেয়ে ধর্মীয় উচ্চারণ করে থাকতে পারেন মুজ়ামিল।
তবে তদন্তকারীরা বলছেন, এই ঘটনায় কোনও দিককেই হালকা ভাবে নেওয়া হবে না। স্থানীয় সহযোগীদের ভূমিকা, হামলার পরিকল্পনার বিস্তার এবং প্রযুক্তিগত সহায়তা— সব কিছুকেই সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 83

Continue Reading

Previous: জগন্নাথ মন্দিরে সৌজন্যবশত গিয়েছিলেন দিলীপ ঘোষ, বললেন মহিলা মোর্চা সভানেত্রী
Next: যোগ্য অযোগ্য জল্পনার মাঝে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষিকার চাকরির তোপ দিয়ে ধর্ষণের অভিযোগ

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.