Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • ২৬-এর রঙ অনেক চড়া

২৬-এর রঙ অনেক চড়া

Online Desk মার্চ 25, 2025
EDITORIAL-25_03_25.jpg

বিপ্লব দাশ : বিগত চার বছরে মাটির চরিত্র বদলেছে অনেকটাই। তাই উপর উপর চোখ ফেলে মাটির সংজ্ঞা নির্ধারণ করলে তা সময়োপযোগী হবে না। এর যথার্থতা নির্ভর করছে এই সময়ের সামাজিক প্রকৃতি এবং তাকে ঘিরে রাজনৈতিক সমীকরণ। অর্থাৎ এই মাটিতে ফসল কেমন হবে তা নির্ভর করছে কার কেমন সার তার উপর। তাই ২৬-এর বাংলা যেমন এক নয়, তেমনি তার সমীকরণটাও বদলে গিয়েছে।

যেমন একটা ছোট্টো পরিসংখ্যান, গত এক বছরে এই রাজ্যে রাষ্ট্রিয় সয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস-এর শাখা বেড়েছে সাড়ে তিন হাজার। একটি সেকুলার সচেতন রাজ্যে হিন্দুবাদী সংগঠনের এই বাড়বাড়ন্ত কি গাছে ফললো, এমনটা নয়। ফলে সামাজিক বৈষম্যের বীজ যে অঙ্কুরিত হচ্ছে তার একটা আভাস মিলছে। এখানেই উৎসাহিত হচ্ছে গেরুয়া শিবির। তাই তারা যে পাটিগণিত নিয়ে হিসেব করছে তাতে টার্গেট অতিরিক্ত ৩ শতাংশ ভোট। বাংলার মাটি এখন এই তিন শতাংশ ভোটের ডেফিসিটে রয়েছে। এর বাড়া বা কমার উপর দাঁড়িয়ে আছে ২৬-এর ভোট ফলাফল।

তৃণমূল, বিজেপি উভয়েরই বিলক্ষণ জানা এই হিসেব। আর তাই বছরখানেক আগেই শুরু হয়ে গেছে ভোটের শান দেওয়ার কাজ। “চ্যাংদোলা”-র উৎপত্তি ঠিক এখান থেকেই। কারণ বিজেপি চাইছে মেরুকরণ আর তৃণমূলের চেষ্টা সংখ্যালঘু ভোটের সুনিশ্চিতকরণ। তৃণমূলনেত্রীর ফুরফুরা সফরের পিছনে এই অঙ্ক ছাড় আর কী ! শুধু তাই নয়, এই সম্প্রদায়ে নতুন মুখ তুলে আনার প্রচেষ্টাও কাজ করছে। একসময় ফুরফুরা বলতে পিরজাদা ত্বহা সিদ্দিকির দাপটকেই তুল্যমান ধরা হত। কিন্তু তাঁর সেই প্রতাপ এখন আর নেই। উঠে আসছে এই প্রজন্মের পিরজাদারা, নওশাদদের মতো তরুণ মুখ যাঁদের মধ্যে রয়েছে রাজনৈতিক জোস রয়েছে। তাই মমতার পাশে এখন দেখা যাচ্ছে কাশেম সিদ্দিকিকে।

কেউ কেউ বলছেন, মমতার ফুরফুরা সফর এক ঢিলে দুই পাখি মারারই কৌশল। এই কৌশলটাই হল শুধু সংখ্যালঘুদের পাশে রাখা নয়, তাদের নতুন প্রজন্মকে তুলে ধরে আগামীদিনে দলের সুরক্ষাটি সুনিশ্চিত করে নেওয়া। তাই বাম জমানার পর সংখ্যালঘুদের কাছে টানার কাজে মমতা ঢেকুর তুলতে রাজি নন। হিসেবের উলটো পৃষ্ঠায় শুভেন্দুদের কলম চলছে তাদের মতোই। বাম-কংগ্রেসের দিকে এখনও যেটুকু হিন্দু ভোট রয়েছে তার পুরোটাই যেন বিজেপির দিকে টানা যায়। ফলে ২৬-এর ভোটকে ২১-এর সঙ্গে মেলালে চলবে না। এর আস্তরণে রঙের আঁচড় অনেক চড়া।

Post Views: 205

Continue Reading

Previous: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে ‘অপমান’, ক্ষমা চাইব না বলে সাফ জানালেন কুণাল
Next: ‘সৌরভের ভুল ছিল!’, হত্যাকাণ্ডে দাবি মুস্কানের মায়ের

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.