ওঙ্কার ডেস্কঃ বাংলার ভোটে এবার জয় পেতে মরিয়া বিজেপি। এবারের ভোটে অনুপ্রবেশই যে মূল ইস্যু হতে চলেছে সেটা আবারও স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে এসে তিনি দাবি করলেন, বাংলার ভোটে এবারে বিজেপির জয় নিশ্চিত। শুধু তাই নয়, ভোটে জিতলে রাজ্য থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে তাড়ানো হবে বলেও দাবি শাহের। পালটা তৃণমূল বলল, আপনি ব্যর্থ জ্যোতিষী।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিহারের আরারিয়া জেলার সীমাঞ্চল এলাকায় এক জনসভায় অমিত শাহ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমি নিশ্চিত বিজেপি সরকার গড়বে। নতুন সরকার গঠনের পর প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশছাড়া করা হবে।” বাংলা জয়ের দাবিকে রীতিমতো কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “অমিত শাহ কতদিন ফাটা রেকর্ড বাজাবেন। বারবার বলেন সরকার গড়বেন। উনি আসলে একজন ব্যর্থ জ্যোতিষী।”
অনুপ্রবেশ নিয়েও অমিত শাহের বক্তব্য খানিকটা নিজেকে নিজেও গোল দেওয়ায়র মতো বলে জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, “অনুপ্রবেশ রোখার সঙ্গে কারও সরকারে আসার সম্পর্ক নেই। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কারা ঢুকছে, সেটা দেখার দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের। ফলে অনুপ্রবেশ রোখার কাজ রাজ্যের পুলিশের নয়। কেন্দ্রের বিএসএফের ব্যর্থতা। আপনার বাহিনী রুখতে পারছে না।”
বিহার থেকেই শাহ অনুপ্রবেশ রুখতে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি তৈরির কথা ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ করা হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে এই কমিটি সীমান্ত এলাকার জনবিন্যাস খতিয়ে দেখে কেন্দ্র সরকারকে রিপোর্ট দেবে বলেও জানিয়েছেন তিনি। পালটা কুণালের প্রশ্ন, “ভোটের আগে কমিটির কথা মনে পড়ল?
