Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ধস বিধ্বস্ত উত্তরবঙ্গে ডাক্তারের মানবিক মুখ দেখল এলাকা, চর্চায় বিএমওএইচ ইরফান

ধস বিধ্বস্ত উত্তরবঙ্গে ডাক্তারের মানবিক মুখ দেখল এলাকা, চর্চায় বিএমওএইচ ইরফান

Online Desk অক্টোবর 9, 2025
irfan.jpg

ওঙ্কার ডেস্ক: ডাক্তারের মানবিক মুখ দেখল উত্তরবঙ্গের নাগরাকাটা। ধস বিধ্বস্ত এলাকায় রাতের অন্ধকারে প্রতিকুল পরিবেশে অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ায় নাগরাকাটার বিএমওএইচ ইরফান হোসেনকে নিয়ে চলছে চর্চা। অনেকে তাঁর প্রশংসা করছেন, তবে তাতে বিচলিত নন ওই চিকিৎসক। তাঁর দাবি, তিনি কর্তব্য পালন করেছেন কেবলমাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটার বিএমওএইচ হিসেবে কর্মরত ইরফান হোসেন। নাগরাকাটার খেরকাটা গ্রামে মঙ্গলবার রাতের অন্ধকারে তিনি অন্তঃসত্ত্বা এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। তাঁর সঙ্গে ছিল ব্লক স্বাস্থ্য দফতরের টিম। দুর্যোগ কবলিত এলাকায় আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় ২০ বছর বয়সী শিলা খারিয়ার। ক্রমে তা বাড়তে থাকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার হয়। ব্লক স্বাস্থ্য দফতরে সেই খবর পৌঁছতেই টিম নিয়ে দ্রুত বেরিয়ে পড়েন ইরফান হোসেন। গভীর রাতে সিভিল ডিফেন্সের নৌকাতে চেপে নদী পার হন ইরফান হোসেন, কৃষ্ণেন্দু সরকার, মুন্না হক।

অন্ধকারে মোবাইলের আলো জ্বেলে গ্রামের দিকে যান ইরুফানরা। শিলাকে নৌকাতে চাপিয়ে নদী পার করে আনা হয়। অ্যাম্বুল্যান্সে প্রথমে নাগরাকাটা শুলকাপাড়া হাসপাতাল এবং পরে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি করা হয়েছে সন্তানসম্ভবা ওই মহিলাকে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। তবে দুর্যোগ কবলিত নাগরাকাটায় তৎপরতার সঙ্গে ইরফান যে ভাবে কাজ করেছেন তার প্রশংসা করছেন স্থানীয়রা।

Post Views: 107

Continue Reading

Previous: উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ শস্য বিমার‌ উদ্যোগে রাজ্য সরকার
Next: ইজরায়েল-হামাস শান্তিচুক্তিকে স্বাগত জানাল ভারত, নেতানিয়াহুর প্রশংসা মোদীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.