Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা-পুত্র তারেক, বিমানবন্দরে নেমে ইউনুসের সঙ্গে কথা

১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা-পুত্র তারেক, বিমানবন্দরে নেমে ইউনুসের সঙ্গে কথা

Online Desk ডিসেম্বর 25, 2025
Tarique-Rahman.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটিয়ে বাংলাদেশ যখন এক রাজনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়ে দেশে ফিরলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে নেমেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

খালেদা পুত্রকে সংবর্ধনা জানাতে বৃহস্পতিবার ঢাকায় উপস্থিত ছিলেন বিএনপির নেতারা। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দর থেকে তারেক রহমান একটি বুলেটপ্রুফ বাসে রাজধানীর ৩০০ ফুট রোডের অভ্যর্থনাস্থলের উদ্দেশে রওনা দেন। সেখানেই তিনি একটি বিশাল সমাবেশে ভাষণ দেবেন। তার আগে এদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জ থেকে মহম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ২৬ মিনিটে বিএনপির সমাজ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট অনুসারে, খালেদা-পুত্রকে স্বাগত জানাতে হাজার হাজার বিএনপি সমর্থক সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন। বিএনপি সূত্রে খবর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাবেশে ভাষণ দেওয়ার পর তাঁর মা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে। যেখানে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Post Views: 241

Continue Reading

Previous: বিষ্ণু মূর্তি ধ্বংস করা হল থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে, প্রতিক্রিয়া জানাল ভারত
Next: অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে গোটা দেশ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.