Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাতসকালে দুঃসংবাদ বলিউডে, প্রয়াত জনপ্রিয় তারকা

সাতসকালে দুঃসংবাদ বলিউডে, প্রয়াত জনপ্রিয় তারকা

Online Desk আগস্ট 2, 2023
IMG-20230802-WA0437.jpg

তিতাস বসু,ওঙ্কার বাংলা: বুধবার সাত সকালে দুঃসংবাদ বলিউডে। স্টুডিও থেকে নিথর শরীর উদ্ধার হল বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিন চন্দ্রকান্ত দেশাই-এর। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। ‘লগান’, ‘দেবদাস’,’লগে রহো মুন্নাভাই’ সহ আরো বহু ছবির আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন বহু মারাঠি ছবিতেও।

তাঁর মৃত্যুসংবাদ শুনে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন বলিউড তারকারা। ৫৭ বছর বয়সী এই আর্ট ডিরেক্টর ২০ বছরের কেরিয়ারে বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনশালী সহ একাধিক নামিদামি পরিচালকের সাথে কাজ করেছেন।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও একাধিক কাজ করেছেন তিনি। আর্ট ডিরেক্টরের কাজ করার পাশাপাশি তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। জানা গিয়েছে সাম্প্রতিককালে অর্থকষ্টে ভুগছিলেন তিনি। সেই কারণেই এই চরম পদক্ষেপ বেছে নিলেন কিনা, তা এখনো জানা যায়নি।

চারবার জাতীয় পুরস্কার জয়ী এই আর্ট ডিরেক্টরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার স্টুডিও থেকে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 124

Continue Reading

Previous: ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ ভারতের, সিরিজসেরা ঈশান কিষান কী জানালেন!
Next: ভারতীয় সেনায় পাক নাগরিক, আদালতে রিপোর্ট পেশ করল সিবিআই

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.