Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

দেশের নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk মে 15, 2025
20250515_085128.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিআর গাভাই। বুধবার রাষ্ট্রপতি ভবনে দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। নয়া প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন সেই শপথ অনুষ্ঠানের ছবি শেয়ার করে ভূষণ রামকৃষ্ণ গাভাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তাঁর মেয়াদের জন্য শুভকামনা জানাই।’

উল্লেখ্য, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি সঞ্জীব খান্না। সকালে তিনি আদালতের ‘সেরিমনিয়াল বেঞ্চ’-এ ভাষণ দেন। এদিন তিনি বিচারপতি বিআর গাভাইকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁর কথায়, ‘গাভাইয়ের মতো একজন সৎ প্রধান বিচারপতিকে পেয়ে দেশ আপ্লুত। তিনি মৌলিক অধিকার এবং বিচার বিভাগের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখবেন।’ প্রসঙ্গত, এই প্রথমবার কোনও বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি দেশের শীর্ষ আদালতের সর্বোচ্চ পদে বসছেন। পাশাপাশি দেশ পেল দ্বিতীয় বার কোনও দলিত ব্যক্তিকে প্রধান বিচারপতি পদে। এর আগে দলিত সম্প্রদায় থেকে প্রধান বিচারপতি হন কেজি বালাকৃষ্ণন। সালটা ছিল ২০০৭। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই এই পদে থাকবেন চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত।

Post Views: 76

Continue Reading

Previous: নেক্সট জোন টুর্নামেন্টে মোহনবাগানের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট
Next: রাষ্ট্রপতি ভবনের রক্ষী পরিবর্তন শুরু শনিবার

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.