Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • উরুগুয়ের কাছে পেনাল্টিতে হেরে কোপা থেকে বিদায় ব্রাজিলের

উরুগুয়ের কাছে পেনাল্টিতে হেরে কোপা থেকে বিদায় ব্রাজিলের

Online Desk জুলাই 7, 2024
thumb_18693-1.jpg

স্পোর্টস ডেস্ক :উরুগুয়ের কাছেই টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে গেল সাম্বারা। এদিন ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি ফুটবল দেখা যায় দুই দলের মধ্যে। ছিল ফাউলের ছড়াছড়ি। গোটা ম্যাচে মোট ৪১ বার ফাউলের বাঁশি বাজান রেফারি। তবে গোটা ম্যাচে বিক্ষিপ্ত কিছু ঝলক ছাড়া সেভাবে সুবিধে করতে পারেনি ব্রাজিল। কার্ড সমস্যায় এদিন টিমে ছিলেন না ভিনিসিয়াস। শুরু করেছিলেন এনড্রিক। তাঁর দুরন্ত স্কিল বারবার উরুগুয়ে ডিফেন্সকে সমস্যায় ফেললেও গোল আসেনি। শুরু থেকেই গায়ের জোরের ওপর ভরসা করে ফুটবল খেলতে দেখা গিয়েছে উরুগুয়েকে।

৭৪ মিনিটে রড্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখেন নান্ডেজ। দশ জনের উরুগুয়েকে পেয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোল পাননি সাম্বারা। বেশির ভাগ সময় বল ছিল ব্রাজিলের হাতেই। মাঝমাঠ পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছিলেন মারকিনহোস, লুকাস পাকেতা, রাফিনহারা। কিন্তু ফিনিশ করতে পারেননি কেউই। দুই দলের কাছেই একাধিক সুযোগ এসেছিল গোল করার। ৯০ মিনিটে ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। উরুগুয়ে প্রথম শটে গোল পেলেও ব্রাজিলের এডার মিলিটাও পেনাল্টি মিস করেন। দ্বিতীয় শটে গোল করে দুই দলই। তৃতীয় শটে ফের মিস ব্রাজিলের ডগলাস লুইজের। চতুর্থ পেনাল্টিতে উরুগুয়ের জোসে গিমিনেজের শট অ্যালিসন আটকে দিলেও শেষ পেনাল্টিতে গোল করে জিতে যায় উরুগুয়ে। সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি কলম্বিয়া।

Post Views: 73

Continue Reading

Previous: বিদায়বেলায় রোহিতকে নিয়ে আবেগপ্রবণ দ্রাবিড়
Next: বন্যার মধ্যেই চলছে বেঁচে থাকার সংগ্রাম

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.