Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • নদিয়ায় হাঁসখালি থেকে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল গ্রেফতার

নদিয়ায় হাঁসখালি থেকে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল গ্রেফতার

Online Desk মে 28, 2025
NADIA-ANUPROBESH.jpeg

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: ভারতের ভূখণ্ডে বেআইনিভাবে প্রবেশ করে আশ্রয় নেওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। সঙ্গে ধরা পড়েছে তাদের মদতদাতা এক ভারতীয় দালালও। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার একটি বিশেষ টিম বারোচুপ্রিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে এক দালালের বাড়ি থেকে ওই পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিরা প্রায় এক বছর আগে চোরাপথে ভারতে প্রবেশ করে। এরপর তারা গুজরাট, মুম্বই ও বিহারের বিভিন্ন স্থানে কাজ করত। সম্প্রতি তারা আবার হাঁসখালি এলাকায় ফিরে আসে এবং ওই দালালের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি করেছিল এবং সীমান্তের গোপন পথ ব্যবহার করে ফেরার পরিকল্পনা করছিল। কিন্তু পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
ধৃতদের নাম হান্নান মৃধা, রবিউল মন্ডল, মিকাইল শেখ, রাব্বি শেখ এবং রিক্তা বেগম। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পাঠানো হয়েছে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।
সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে অনুপ্রবেশের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত নদিয়া ও আশেপাশের জেলাগুলিতে ৪০০-র বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের জালে ধরা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে নিয়মিতভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান চলবে, যাতে সীমান্ত সুরক্ষিত রাখা যায় এবং বেআইনি কার্যকলাপের লাগাম টানা যায়।

Continue Reading

Previous: হাতির তাণ্ডবে সাঁকরাইলের চুনপাড়া গ্রামে আতঙ্ক, ক্ষতিপূরণের দাবি গ্রামবাসীদের
Next: নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে পারে মোদী সরকার

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.