Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘চাকরিহারাদের ভাতা দিতে পারে না রাজ্য’, নির্দেশ হাইকোর্টের

‘চাকরিহারাদের ভাতা দিতে পারে না রাজ্য’, নির্দেশ হাইকোর্টের

Online Desk জুন 20, 2025
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরিহারা শিক্ষকদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার, শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জন। যার মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। চাকরিহারাদের মধ্যে যারা গ্রুপ সি তাদেরকে মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-দের মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। যদিও চাকরিহারারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন এখনও। সেই আবহে আদালতের এই নির্দেশ এল। এদিন বিচারপতি প্রশ্ন করেন, ‘হঠাৎ কেন তাড়াহুড়ো করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হল? আর ভাতার টাকার অঙ্ক কীসের ভিত্তিতে ঠিক হল?’ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন, ভাতা দেওয়ার সিদ্ধান্ত বেআইনি নয়। মামলা গ্রহণযোগ্য কি না, সেটাই বিবেচনা করা উচিত বলে যুক্তি দেন তিনি। কিন্তু আদালতে সেই যুক্তি গ্রাহ্য হয়নি।

অন্য দিকে এই নির্দেশের ফলে রাজ্য সরকার উপকৃত হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একদিকে চাকরিহারাদের প্রতি সহানুভূতি দেখিয়ে ভাতা ঘোষণা করে বার্তা দেওয়া হয়েছিল রাজ্য চাকরিহারাদের পাশে রয়েছে। তবে শুক্রবারের নির্দেশের ফলে সেই ভাতা দেওয়ার সিদ্ধান্ত ধাক্কা খাওয়ায় একদিকে রাজ্যের অর্থ যেমন বেঁচে যাবে, তেমনই প্রচারে দাবি করতে পারবে চাকরিহারাদের প্রতি নিজেদের ‘আন্তরিকতার’ কথা।

Post Views: 284

Continue Reading

Previous: ফের থমকালো শুভাংশুদের মহাকাশযাত্রা, পরপর সাতবার পিছোল ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান
Next: শুভেন্দু প্রবেশ করায় , মেটিয়াবুরুজে মন্দির শুদ্ধিকরণ তৃণমূলের

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.