Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ

Online Desk অক্টোবর 8, 2025
CU.jpg

ওঙ্কার ডেস্ক: ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছিলেন শান্তা দত্ত দে। এবার ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য। আশুতোষ ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন।

উল্লেখ্য, শান্তা দত্ত দের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সংঘাত দেখা গিয়েছে বিভিন্ন সময়ে। তাঁকে নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে মতবিরোধ হয়েছে কখনও, কখনও শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে সংঘাত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে শান্তার দৃঢ় অবস্থান অনেকের কাছে তাঁকে চক্ষুশূল করে তুলেছিল। তাঁর দ্বারা গৃহীত হওয়া সিদ্ধান্তে রাজ্য সরকার এবং শাসক দল রুষ্ট হয়েছিল। অবশেষে তাঁকে সরে যেতে হল। কলকাতা বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে সংঘাত দীর্ঘ দিন ধরে চলছে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। গোটা বিষয়টি পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল সর্বোচ্চ আদালত। যাঁদের নাম উপাচার্য হিসাবে নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলি মূল্যায়ন করা ছিল কমিটির কাজ। ওই কমিটির সুপারিশগুলি সোমবার খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। যে নামগুলি নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে কোনও বিরোধ নেই, সেই ক্ষেত্রে নিয়োগ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।

Post Views: 133

Continue Reading

Previous: নির্বাচনী রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার বৈঠক বিজেপির
Next: বর্ধমান পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার কর্মী ! মহারাষ্ট্রে ট্রানজিট রিমান্ডের আবেদন সাময়িক মঞ্জুর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.