Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কানাডা-ভারত মউ চুক্তি স্বাক্ষরিত, নয়াদিল্লিকে ইউরেনিয়াম দেবে কারনির দেশ

কানাডা-ভারত মউ চুক্তি স্বাক্ষরিত, নয়াদিল্লিকে ইউরেনিয়াম দেবে কারনির দেশ

Online Desk মার্চ 2, 2026
modi-carney-fd.jpg

ওঙ্কার ডেস্ক: কানাডার সঙ্গে বন্ধুত্বের স্বাক্ষর নয়াদিল্লির। ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সফরকালে এদিন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হল একাধিক চুক্তি। সেই মউ চুক্তি অনুসারে, নয়াদিল্লিকে ইউরেনিয়াম রফতানি করবে কানাডা।

সূত্রের খবর, সোমবার দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরিত হয়েছে। আগামী ২০৩০ সালকে মাথায় রেখে চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। ওই সময়ে বাণিজ্যের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। সোমবার দিল্লিতে কারনির সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও কানাডার মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। সিভিল নিউক্লিয়ার এনার্জির জন্য ইউরেনিয়াম দরকার। তার প্রয়োজন মেটাতে কানাডার সঙ্গে ঐতিহাসিক চুক্তি হয়েছে ভারতের। এছাড়া কানাডার একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, কৃষিকাজ এবং ইনোভেশন। কানাডার বিশ্ববিদ্যালয়গুলিতে ভারত ক্যাম্পাস খুলতে চেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, ‘আজ, আমরা এই দৃষ্টিভঙ্গিকে পরবর্তী স্তরের অংশীদারিত্বে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা করেছি। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের বাণিজ্যে পৌঁছানো। আমাদের অগ্রাধিকার, অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা। তাই, আমরা শীঘ্রই একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ ভারত ও কানাডার মধ্যে এদিন ক্রিটিকাল মিনারেল, হাইড্রোকার্বন, গ্রিন হাইড্রোজেন এবং এনার্জি স্টোরেজ নিয়েও চুক্তি হয়েছে।

Post Views: 127

Continue Reading

Previous: ডবল ইঞ্জিন রাজ্যে সবচেয়ে বেশি অত্যাচারিত এসসি, এসটি-রা, বিস্ফোরক মন্তব্য অভিষেকের
Next: মার্কিন-ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ায় আটক ভারতীয়দের দ্রুত ফেরানো হবে দেশে, জানাল কেন্দ্র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.