Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • উত্তপ্ত কারাকাস, প্রেসিডেন্টের প্রাসাদের সামনে গোলাবর্ষণ

উত্তপ্ত কারাকাস, প্রেসিডেন্টের প্রাসাদের সামনে গোলাবর্ষণ

Online Desk জানুয়ারি 6, 2026
vnezuala.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের হামলা ভেনেজুলেয়ার রাজধানী কারাকাসে। প্রেসিডেন্টের গ্রেফতারির পর ফের সোমবার রাতে হামলা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদের পাশেই প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলি চলে। প্রেসিডেন্ট গ্রেফতারির পরও কেন হামলা তা নিয়ে প্রশ্ন থাকছে। কেউ বলছেন কট্টরপন্থীদের অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে। আবার কারোর মত, আমেরিকার শক্তি প্রদর্শন। তবে এই হামলায় হতাহতের কোনও খবর নেই।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে রবিবার হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন, কথা না শুনলে বড় মূল্য চোকাতে হবে। তারপর সুর নরম করেন ডেলসি। টেলিগ্রামে দু’টি বাক্যে জানান, আমেরিকার সঙ্গে সহযোগিতার কথা। যদিও তিনি একদিকে মার্কিন আগ্রাসনের নিন্দা করছেন। এই দ্বৈত সুরই চাভেসপন্থী কট্টরপন্থীদের ক্ষুব্ধ করেছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই বিভিন্ন কোণ থেকে ‘কো লেক্তিভো’ নামের সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠার খবরও পাওয়া যাচ্ছে। তবে গোলাগুলির জন্য তাঁদের দায়ী করে, এখনও কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি।
গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে আটক করে। তাঁর গ্রেফতারির পরই দেশের নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ৯০ দিনের জন্য ডেলসি রদ্রিগেজকে দায়িত্ব দেয়। তবে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় আপাতত কোনও ভোট হবে না। বকলমে ওই দেশকে চালাবে আমেরিকা, সেই ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে কারাকাসে জটিল পরিস্থিতি।

Post Views: 196

Continue Reading

Previous: আপাতত কোনও ভোট হবে না, মাদুরোর দেশকে নিয়ন্ত্রণ করবে আমেরিকাই, জানালেন ট্রাম্প
Next: পরিচালক গৌরব দত্তের বলিউড পা, ভুলভুলাইয়া ৩’এর পর প্রান্তিকা দাসের দ্বিতীয় হিন্দি ছবি ‘জোর’

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.