Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টাকা নিয়ে বচসার জেরে খুন আদর্শকে? ধৃত তরুণী ও তাঁর লিভ ইন সঙ্গীকে জেরা করছে পুলিশ

টাকা নিয়ে বচসার জেরে খুন আদর্শকে? ধৃত তরুণী ও তাঁর লিভ ইন সঙ্গীকে জেরা করছে পুলিশ

Online Desk নভেম্বর 24, 2025
ad.jpg

ওঙ্কার ডেস্ক: কসবার হোটেলে আদর্শ লোসালকারকে খুনের ঘটনায় ধৃত তরুণী কোমল সাহা ও তাঁর লিভ ইন সঙ্গী ধ্রুব মিত্রকে জেরা করে রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করছে পুলিশ। কী কারণে ওই যুবককে খুন করা হল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হোটেলে টাকা নিয়ে বচসা হয় আদর্শ এবং ওই তরুণীর মধ্যে। আর তার জেরে খুন করা হয় তাঁকে।

সূত্রের খবর, কোমলের সঙ্গে আদর্শের আলাপ হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। এর পর দুজনের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয়। বেশ কিছু দিন ধরে পেশায় চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শের সঙ্গে কথা বার্তা এগোয় কোমলের। দুজনেই অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য কসবার হোটেলে ওঠেন। ওই দিন রাত সাড়ে আটটা নাগাদ আদর্শরা হোটেলে ঢোকেন বলে জানা গিয়েছে। একটি রুমে আদর্শ ও কোমল ঢোকেন অন্যটিতে কোমলের লিভ ইন পার্টনার ধ্রুব। আদর্শ ও কোমল যে রুমে ছিলেন পুলিশ হোটেলের সেই ঘর থেকে বিয়ারের ফাঁকা বোতল উদ্ধার করেছে।

সূত্রের খবর, ওই দিন রাতে কোমলের সঙ্গে মদ্যপ অবস্থায় যৌনতায় মাতেন আদর্শ। অভিযুক্ত তরুণীর দাবি, পরে যখন টাকা চাওয়া হয় সেই দাবি মতো টাকা দিতে অস্বীকার করেন আদর্শ। এর পর পাশের ঘর থেকে ধ্রুবকে ডেকে আনেন কোমল। দু’জনে মিলে যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চান। তাতে বাধা দিলে ধস্তাধস্তি হয়। আর তার পরেই আদর্শকে শ্বাসরোধ করে খুন করা হয়।

Post Views: 188

Continue Reading

Previous: আর জল্পনা নয়, প্রয়াত বলিউড বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র!!
Next: ফের বিস্ফোরক মন্তব্য বাউরী কালচারাল বোর্ডের চেয়ারম্যানের ! দলের প্রাক্তন বিধায়ককে কুলাঙ্গার বলে কটাক্ষ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.