Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুলিশ যতটুকু করেছিল সিবিআই তাও করেনি, অভয়ার জন্মদিনে বিস্ফোরক মা-বাবা

কলকাতা পুলিশ যতটুকু করেছিল সিবিআই তাও করেনি, অভয়ার জন্মদিনে বিস্ফোরক মা-বাবা

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
abhaya.jpg

ওঙ্কার ডেস্কঃ আর জি কর কাণ্ডে বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে আগেও বহুবার প্রশ্ন তুলেছিলেন অভয়ার মা বাবা। সোমবার অভয়ায় জন্মদিনের দিন কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিয়ে আবারও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন তাঁরা। সঙ্গে বিস্ফোরক মন্তব্যইও করলেন। অভয়ার মা-বাবা জানিয়েছেন, কলকাতা পুলিশ যতটুকু করেছিল সিবিআই তাও করেনি। বেশি প্রশ্ন করলে সিবিআই ডিরেক্টর আমাদের ভয় দেখাতেন। মেয়ের মৃত্যুর বিচার চাওয়ার পাশাপাশি সোমবার দেশের বিচারব্যবস্থা নিয়েও সরব হয়েছে অভয়ার পরিবার।
সোমবার অভয়ার ৩৩ তম জন্মদিন উপলক্ষ্যে বারাসতের হৃদয়পুরে একটি ফেসবুক গ্রুপের তরফে অভয়ার স্মৃতিতে গোলাপ চারা বিতরণ হয়। সেখানেই উপস্থিত হয়ে অভয়ার মা বলেন, “মেয়ের জন্মদিনে আমাদের আবারও ন্যায় বিচার পাওয়ার অঙ্গীকার নেওয়ার দিন। এখনও সবকিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে।”
অভয়ার বাবা জানান, “কোন প্রশাসনের উপর আমাদের আস্থা নেই। আর সিবিআই তো সবথেকে খারাপ। দিল্লিতে সিবিআই অফিসে গেলে বারবার বোঝানোর চেষ্টা হয় সঞ্জয় একা দোষী। এর বেশি প্রশ্ন করলে সিবিআই ডিরেক্টর আমাদের ভয় দেখান। বলেন মামলা ছেড়ে দেবো। তবে সিবিআই ডিরেক্টরের হুমকিতে আমরা ভয় পাইনি। বারবার বলেছি মামলা ছাড়লে আদালতে গিয়ে জানান। আদালত বুঝবে কারা তদন্ত করবে।”
উল্লেখ্য, সম্প্রতি আর জি কর মামলার তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার পদোন্নতি নিয়ে সরব হয়েছিলেন অভয়ার বাবা-মা। পুলিশ সুপার পদে পদোন্নতি হয়েছে সীমার। এই পদোন্নতির খবর পেয়ে অভয়ার মা জানান, সীমা পাহুজা মোটেও ভালোভাবে তদন্ত করেননি। সত্যটা আজও সামনে আসেনি।

Post Views: 129

Continue Reading

Previous: কেন বাংলাদেশের শেষ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলা হচ্ছে ! হাসিনার অধ্যায় কী সতর্কতা দিচ্ছে আগামী নির্বাচনে
Next: সোনু নিগমের অনুষ্ঠানের মাঝেই বিপত্তি!! গায়ক যা করলেন, সেই ভিডিও বর্তমানে ভাইরাল!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.