Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় ভোটারের মৃত্যু? জওয়ানের বিরুদ্ধে দায়ের অভিযোগ

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় ভোটারের মৃত্যু? জওয়ানের বিরুদ্ধে দায়ের অভিযোগ

Online Desk এপ্রিল 30, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কায় পড়ে গিয়ে উদয়নারায়ণপুরে মৃত্যুর অভিযোগ ঘিরে শোরগোল হয়েছিল বুধবার। সেই ঘটনায় এবার বাহিনীর জওয়ানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের ছেলে। বৃহস্পতিবার পূর্ণচন্দ্রের ছেলে তরণী দলুই পেঁড়ো থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশ হাওড়ার জেলাশাসকের কাছে ওই মুহূর্তের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে। উল্লেখ্য, বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট ছিল হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে। কুরিট এলাকার বাসিন্দা পূর্ণচন্দ্র দোলুই এদিন ভোট দেওয়ার উদ্দেশে যান বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। বাবাকে সঙ্গে করে নিয়ে যান তাঁর ছেলে তরণী দোলুই। তরণীর অভিযোগ, ভোটকেন্দ্রেরভিতরে বাবার সঙ্গে যাওয়ার জন্য তিনি আবেদন করলেও তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। অসুস্থ ব্যক্তি একাই ভোট দিতে যান। অভিযোগ ভোট দিয়ে বেরোনোর সময় পূর্ণচন্দ্রকে ধাক্কা দেন বাহিনীর জওয়ান। তার পর পড়ে গেলে তড়িঘড়ি তাঁকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমতা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন পূর্ণচন্দ্রের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, দু দফার ভোটে বেশ কয়েকটি বিধানসভায় গোলমালের খবর মিললেও কোথাও খুনোখুনির ঘটনা ঘটেনি। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এই ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ চলমান বিধানসভা নির্বাচনে একটি ক্ষত হিসেবে চিহ্নিত হয়ে থাকল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 110

Continue Reading

Previous: মাঠে অন্তত একজন অনূর্ধ্ব-২১ খেলোয়াড় থাকতে হবে, জানিয়ে দিল ফিফা
Next: ভোট নিয়ে মুখ খুলতে চাননি রাজ্যের‘৭০ শতাংশ মানুষ, এক্সিট পোল থেকে সরে দাঁড়াল স্বনামধন্য পোলিং সংস্থা ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.