Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মঙ্গলবার বিকেল ৪টেয় কলকাতায় কমিশনের দফতরে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক

মঙ্গলবার বিকেল ৪টেয় কলকাতায় কমিশনের দফতরে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক

Online Desk অক্টোবর 28, 2025
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু কথা সোমবার ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। যে প্রক্রিয়া মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে। এই আবহে রাজ্য নির্বাচন কমিশন মঙ্গলবার বিকেল ৪টেয় সর্বদলীয় বৈঠক ডাকল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সেই বৈঠকে থাকবেন।

কমিশন সূত্রে খবর, মঙ্গলবারের এই বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুবাদ করে রাজনৈতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হবে। সে জন্য বিশেষ অনুবাদকদেরও নিয়োগ করা হয়েছে। এই বৈঠকের জন্য সোমবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলিকে নথি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবারই দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি সেই সাংবাদিক বৈঠক থেকে এসআইআর-এর দ্বিতীয় পর্বের নির্ঘন্ট ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ-সহ লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও আন্দামান-নিকোবরের মতো কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ নিবিড় সমীক্ষা হবে। কমিশন জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে এনুমেরেশন ফর্ম ছাপার কাজ শুরু হবে। বিএলওদের প্রশিক্ষণও শুরু হবে এ দিন থেকে, যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। আগামী ৪ নভেম্বর থেকে ফর্ম দেওয়া হবে যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। মূলত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এই এনুমেরেশন ফর্ম তুলে দেওয়া হবে। তবে যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন, সেই প্রবাসী নাগরিকরাও অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। এসআইআর নিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৯ ডিসেম্বর। সবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

Post Views: 110

Continue Reading

Previous: মার্কিন পুলিশকে গুলি করে খুন ! নিরাপত্তা রক্ষীদের তোয়াক্কা না করে মোটরবাইকে চম্পট দিল দুষ্কৃতী
Next: ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026
habra.png

রাজ্য সরকারের অবৈধ দোকানপাট উচ্ছেদে সর্বহারা হকারদের পাশে বাম; হাবরায় খুলল কমিউনিটি কিচেন

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.