Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পায়ে পায়ে ২৫-এ চন্দননগর বইমেলা, উদ্বোধনে চাঁদের হাট

পায়ে পায়ে ২৫-এ চন্দননগর বইমেলা, উদ্বোধনে চাঁদের হাট

Online Desk ডিসেম্বর 24, 2025
Chandannagar-Book-Fair.jpg

নিজস্ব প্রতিনিধি, হুগলি : ২৫তম চন্দননগর বইমেলার উদ্বোধনী আসরে চাঁদের হাট। কবি, গল্পকার থেকে সাংবাদিক— মঙ্গলবার মেলার এই সূচনাকালে মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজন। এদিন চন্দননগরে এই মেলায় অংশ নিয়েছিলেন বইপ্রেমী বহু মানুষও।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, চিত্র পরিচালক, লেখিকা, অভিনেত্রী, পশ্চিমবঙ্গ শিশু অধিকার কমিশন-এর চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।

বহু নামী ও নতুন প্রকাশন সংস্থা এই মেলায় নিজেদের বইয়ের পসরা সাজিয়ে বসেন। ছিলেন বাংলার বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত হওয়া বহু লিটল ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশকরা। মেলার থিমে চন্দননগরের হারিয়ে যাওয়া ইতিহাসের পুনরুদ্ধারের চেষ্টার ছবি ধরা পড়ল।

বইমেলার বয়স যত বেড়েছে গবেষণায় তত বেশী মনোযোগী হয়েছেন আয়োজকরা। কখনও চন্দননগরে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত ইতিহাস, কখনও স্বাধীনতার আগের বিপ্লবী আন্দোলন, কখনও ফরাসডাঙ্গার ঐতিহ্য উঠে এসেছে মেলার থিমে।

চন্দননগর বইমেলার রজত জয়ন্তীর অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়। যিনি ফুড করপোরেশন অফ ইন্ডিয়াতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন বঙ্কিম ও আনন্দ পুরস্কারে ভূষিত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। রামকৃষ্ণ মিশনের উপাচার্য স্বামী প্রবোত্তমা নন্দ, মেয়র রাম চক্রবর্তী ছাড়া আরও বহু বিশিষ্টজন ছিলেন।

শুধু তাই নয়, সরকারি ডাক বিভাগ মঙ্গলবার প্রকাশ করে বইমেলার এনভেলাপ। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক উপস্থাপনায় অংশ নিয়েছিলেন জেলার কৃতী কলাকুশলীরা। তাঁদের অংশ গ্রহণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলেছে।

Post Views: 217

Continue Reading

Previous: রূপকথার গল্প নয় প্রেমের কাহিনী নিয়ে এই ভ্যালেন্টাইন্স ডে’তে মুক্তি পেতে চলেছে ‘রূপকথা’
Next: পশ্চিমবঙ্গের হাতে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.