Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় বসিরহাটের ইসরোর বাঙালি গবেষকের পরিবার

চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় বসিরহাটের ইসরোর বাঙালি গবেষকের পরিবার

Online Desk জুলাই 16, 2023
CHANDRA-BASIRHAT.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়ঃ চাঁদের মাটিতে সফলভাবে পা রাখুক চন্দ্রিযান-৩, প্রহর গুনছে বসিরহাটের গবেষক পরিবার। ইতিমধ্যে চন্দ্রাযান সফল উৎক্ষেপণ দেখেছে গোটা দেশ। এবার চাঁদের মাটিতে সফলভাবে পা রাখবে এমনটাই মনে করছেন ইসরোর বিজ্ঞানী থেকে শুরু করে কোটি কোটি ভারতবাসী। ২০০৮-এ চন্দ্রযান-১ এবং ২০১৯ সালে চন্দ্রযান ২ সফলভাবে উৎক্ষেপণ হলেও শেষ মুহূর্তে গিয়ে চাঁদে পা রাখতে পারিনি। হতাশা গ্রাস করেছিল গোটা দেশের মানুষের সঙ্গে ইসরো বিজ্ঞানীদেরও। উত্তর ২৪ পরগনার নৈহাটির মানস সরকার ২০০৬ সালে ইসরোতে গবেষক হিসেবে নিযুক্ত হন। সেখান থেকেই একের পর সফল উৎক্ষেপণ দেখলেও শেষ পর্যন্ত সফল হয়নি। সেই কথা জানালেন বিজ্ঞানীর মা রঞ্জিতা সরকার, বাবা শচীন্দ্রনাথ সরকার। মা রঞ্জিতা দেবী জানান ,বসিরহাটের গাছা আঁখারপুরে ভারত ও বাংলাদেশ সীমান্তের কলাপোতা গ্রামে সরকার পরিবারের বসবাস। মানস সরকারের পড়াশোনা ইডিন্ডা ইউনিয়ান হাই স্কুলে। তারপর যাদবপুর এবং রাজাবাজার সায়েন্স কলেজে। রাজ্যপালের কাছ থেকে পেয়েছেন গোল্ড মেডেলও। ২০০৬ সালে হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং প্রফেসারে নিযুক্ত হন। সেই সময় আমেরিকা থেকে ডাক পেলেও তিনি যাননি দেশের হয়ে কাজ করবেন বলে। ২০০৬ সালেই ইসরো গবেষণা কেন্দ্রে নিযুক্ত হন ইঞ্জিনিয়র হিসেবে। চন্দ্রযান ১ চন্দ্রযান ২-এ প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। সফল উৎক্ষেপণ হলেও শেষ পর্যন্ত চাঁদে পা রাখতে পারেনি দুটি অভিযান। এবারে শেষ পর্যন্ত চাঁদে যাতে পা রাখতে পারে সফলভাবে তার জন্য দিন গুনছেন গবেষক পরিবারের সদস্যরা। গোটা দেশ যেমন অপেক্ষা করছে সেই সঙ্গে অপেক্ষা করছে বাঙালি গবেষক পরিবারের সদস্যরাও। চন্দ্রযান যাতে সফলভাবে চাঁদের মাটিতে পা রাখতে পারে, সেই কামনা করছে পরিবারটি।

Post Views: 86

Continue Reading

Previous: #DelhiFlood রবিবারও জল থৈ থৈ রাজধানী দিল্লি, বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি
Next: উত্তরে বন্যা পরিস্থিতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বিপর্যয় মোকাবিলা টিম পাঠাচ্ছে নবান্ন

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.