Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

অর্পিতা মুখার্জি: গত রবিবার চোরবাগান পুজো মণ্ডপে ঘটে যাওয়া দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এক নিমিষে শেষ হয়ে গেছে ১৯টি প্রাণ। যাঁদের মধ্যে একজন হাওড়ার আকৃতি রাউত। আজ, বুধবার দশমীর দিন তার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন মৃতদের পরিবারের পাশে আছে বলে বার্তা দেন তিনি।

মৃতার বাড়ির রাস্তা কিছুটা সরু হওয়ায় এদিন গাড়ি থেকে নেমে কিছুটা পথ টোটোয় করে যান মুখ্যমন্ত্রী। গত রবিবার অর্থাৎ প্রথম সপ্তমীর দিন ঠাকুর দেখতে চোরবাগান সর্বজনীন গিয়েছিল বছর সতেরোর আকৃতি। হাওড়ার লিলুয়া আনন্দনগর বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা ছিল সে। কিন্তু কে জানত এটাই তার শেষ পুজো হবে। রবিবার সন্ধ্যায় পদপিষ্ট হয়ে যে ১৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে আকৃতিও একজন। এদিন পূর্বঘোষণা মতোই মৃতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে অপপ্রচার বা আতঙ্ক ছড়ানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিন মৃতার বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “মেয়েটাকে তো ফিরিয়ে দিতে পারব না। কিন্তু সরকারের তরফে যা যা করার তা করা হয়েছে। ২৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। পিএম ফান্ডের তরফে ২ লক্ষ টাকাও দেওয়া হয়েছে। বাড়িতে গ্র্যাজুয়েট পাশ করা মেয়ে আছে, তাঁর চাকরির ব্যবস্থা করা হবে। আয়ুষ্মান ভারত কার্ডের ব্যবস্থাও করা হবে। একজন আশা কর্মীকেও দায়িত্ব দেওয়া হবে। পরিবারের কাউন্সিলিংয়ের দরকার।” এরপরেই দুর্ঘটনার অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “বাংলাদেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে। বলছে ৭০ জন মারা গেছেন। জামায়েত ইসলাম এইসব করছে। বারাসত থেকেও গুজব রটানো হয়েছে।”

Continue Reading

Previous: চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন
Next: সিজেপি নেতা সৌরভ-আশুতোষের হেফাজত বৃদ্ধির পর দ্বিতীয় মামলাও ক্রাইম ব্রাঞ্চের হাতে দিল দিল্লি পুলিশ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.