Skip to content
জুন 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আগামী সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী !

আগামী সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী !

Online Desk জুন 26, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলার বিজেপি সরকার ক্ষমতায়। এবার বিজেপির ‘এক নিশান’, ‘এক বিধান’, ‘এক সংবিধান’-এর পথে অগ্রসর হতে চলেছে পশ্চিমবঙ্গ। সোমবার বিধানসভার অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ। সূত্রে খবর, আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন। এর ফলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে দেশের চতুর্থ রাজ্য হিসেবে বাংলার নাম যুক্ত হতে পারে।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার মোট পাঁচটি বিল পেশ করা হবে। তার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ‘অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬’ বিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবারের কর্মসূচির দ্বিতীয় ভাগে এই বিলটি বিধানসভায় পেশ করা হবে। বিধানসভার টেবিল অফিস সূত্রে জানা গিয়েছে, বিলটি নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক সদস্য।
উল্লেখ্য, বর্তমানে দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গে এই বিল বিধানসভায় পাশ হলে এ রাজ্যই হবে দেশের চতুর্থ রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকারের এটি অন্যতম বড় নীতিগত পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে।

Post Views: 28

Continue Reading

Previous: গুজরাট, উত্তরপ্রদেশের অনুসরণে এবার বাংলায় নতুন আইন শুভেন্দুর
Next: ভুল করেছি, তাই প্রায়শ্চিত্ত করতে হবে, তৃণমূল ছাড়লেন প্রাক্তন কাউন্সিলর

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.