Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হেলমেট ছাড়াই তৃণমূলের বাইক মিছিল ! ট্রাফিক আইন অমাণ্যের অভিযোগ বিজেপির

হেলমেট ছাড়াই তৃণমূলের বাইক মিছিল ! ট্রাফিক আইন অমাণ্যের অভিযোগ বিজেপির

Online Desk সেপ্টেম্বর 24, 2025
ঊশণ.jpg

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় বাইক মিছিল করে প্রতিবাদ জানাল তৃণমূল যুব কংগ্রস। হুগলির চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ড রাজ রাজেশ্বরী তলা থেকে শুরু হয়ে তালডাঙা, তোলাফটক, ফুলপুকুর, গোরস্থান, পীরতলা, পেয়ারাবাগান, কারবালা, পাঙ্খাটুলি, চকবাজার, বালিরমোর, ব্যান্ডেল চার্চ, ত্রিকোণ পার্ক, সাহাগঞ্জ, ষষ্ঠীতলা হয়ে ঝাঁপপুকুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসিতবাবুর মাথায় হেলমেট থাকলেও বাকি বাইক সওয়ারীদের মাথায় হেলমেট দেখা যায়নি। চুঁচুড়ায় বাইক মিছিল হলেও দেখা যায়নি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, নব নিযুক্ত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভা নেত্রী, প্রিয়াঙ্কা অধিকারীকে। প্রিয়াঙ্কা চুঁচুড়ারই বাসিন্দা।

এই প্রসঙ্গেই বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ-এর কটাক্ষ, “বাংলা বা বাঙালির জন্য তৃণমূলের কোন চিন্তা নেই। এটাই যদি থাকতো তাহলে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পরেই তারা রাস্তায় নামতেন। আর বাইক মিছিল করছে শাসক দল তাদের মাথাতেই হেলমেট নেই। ওরাই আইন তৈরি করে ওরাই আইন ভাঙ্গে। আসলে তৃণমূল চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত। তাই বিধায়ক অস্তিত্ব জানান দিতে বাইক মিছিল করছেন।”

বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, “নির্বাচনের সময় হলে বাইক মিছিলের অনুমতি নিতে হয় অন্যথায় নয়। যেহেতু এটা শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি তাই জেলা নেতৃত্ব উপস্থিতি থাকল কিনা সেটা বিষয় নয়। এটা যুব তৃণমূলের ডাকে মিছিল।”

এদিন তৃণমূলের হেলমেটহীন মিছিল নিয়ে সরব হয় জেলা বিজেপি। কেন মাথায় হেলমেট নেই এ প্রশ্নে নতুন যুব সভাপতি অর্পন মজুমদার বলেন, “দলের সঙ্গে কথা বলব”।

Post Views: 97

Continue Reading

Previous: বেশ কয়েক বছর পর আবারও এক ফ্রেম কোয়েল ও রঞ্জিত মল্লিক, প্রকাশ্যে এলো তাদের নতুন ছবির ঝলক
Next: অনিকেতকে আরজি করে পোস্টিং দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.