Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জলপাইগুড়িতে অন্য এক কার্নিভাল, রাস্তায় মানুষের ঢল

জলপাইগুড়িতে অন্য এক কার্নিভাল, রাস্তায় মানুষের ঢল

Online Desk ডিসেম্বর 26, 2023
06f2c600-2521-4afe-a71a-db7d6cfbe785.jpeg

উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ ডিসেম্বর মাস মানেই মেলা, উৎসব, কার্নিভাল। বড়দিনের পর অপেক্ষা নতুন বছরের। গ্রাম থেকে শহর চারিদিকে আলোর রোশনাই। আনন্দে গা ভাসিয়েছে বঙ্গবাসী। এর মধ্যেই জলপাইগুড়ি শহরে আয়োজন করা হয় ক্রিসমাস কার্নিভাল।
দুর্গাপুজোর কার্নিভালের পর এবার বড়দিনের কার্নিভাল। সরকারি উদ্যোগে কার্নিভাল অনুষ্ঠিত হল শহর জলপাইগুড়িতে। মঙ্গলবার জলপাইগুড়িরতে ক্রিসমাস ফেস্টিভ্যাল কার্নিভাল উদযাপন হয়। মূল উদক্তা ছিল ফ্রেন্ডস ব্যাপ্টিস চার্চ।
এদিন জলপাইগুড়ির সমাজ পাড়ার আই এম এ ময়দান থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অংশ নেন সমাজের বিশিষ্ঠ জনেরা। অংশগ্রহণ করে জলপাইগুড়ি শহর সহ চা বাগান এলাকার চার্চের প্রতিনিধিরা। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চে এসে শেষ হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সামা পারভিন, মহকুমা শাসক তমোজিত চক্রবর্তী, বিধায়ক খগেশ্বর রায়, প্রদীপ কুমার বর্মা, পুর প্রধান পাপিয়া পাল, সহ বিভিন্ন চার্চের পাস্টার ও ফাদারেরা। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, তিস্তা বঙ্গে পর্যটন প্রসারে ক্রিসমাস ফেস্টিভ্যাল কার্নিভাল। দেশের পর্যটন মানচিত্রে জলপাইগুড়ি তথা ডুযার্সের নাম থাকলেও বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে ছিল দারুণ চমক। প্রতিটি চার্চের প্রতিনিধিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে যিশুর গান, নাটক পরিবেশন করেন। তাদের এই অনুষ্ঠান উপভোগ করতে মানুষের ঢল নামে চার্চ প্রাঙ্গণে। জলপাইগুড়ি পুরসভার পুর প্রধান পাপিয়া পাল বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তার ছবি এই রাজ্যে দেখা যায়।

Post Views: 78

Continue Reading

Previous: অলিখিত প্রথায় ছেঁদ, সংসদ নির্বাচনের হিন্দু মহিলা প্রার্থী
Next: সত্যিই কি মুখ হয়ে উঠছেন রাহুল?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.