ওঙ্কার ডেস্ক: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলছে তাদের দাবি, নিট-প্রশ্নপত্র ফাঁসের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। ওই ধরনা মঞ্চেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সমাজকর্মী তথা গবেষক সোনম ওয়াংচুক। শনিবার তাঁর ধরনা পড়ল ১৪ দিনে।
টানা অনশন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে কেন্দ্রকে চাপে রাখার চেষ্টা। ককরোচ জনতা পার্টির মঞ্চে সোনমের এই আন্দোলন সোশাল মিডিয়াতে বেশ ভালোরকম আলোড়ন ফেলেছে। সোশাল মিডিয়ায় অনেকেই সোনমকে আধুনিক গান্ধী বলে সম্বোধন করছেন। তবে ওই সমাজকর্মীর তাতে ঘোর আপত্তি। সোনম বলছেন, “আমি গান্ধী নই। অনেকেই দেখছি সোশাল মিডিয়ায় আমাকে হিরো বলছেন, আমাকে গান্ধী বলছেন। এগুলো আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে।” সোনমের সাফ কথা, “আমি সাধারণ নাগরিকমাত্র। আমি নাগরিক হিসাবে নিজের কর্তব্য পালন করছি মাত্র। আপনারাও নিজেদের নাগরিক কর্তব্য পালন করুন। অন্যের মধ্যে হিরো খুঁজবেন না। নিজেদের হিরো নিজেদেরই হতে হবে।” টানা ১৪ দিনের অনশনে স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়েছেন সোনম। তবে মানসিকভাবে তিনি এখনও অটুট। সোনম বলছেন, “এখন আমার শরীর অনশনে অভ্যস্ত হতে শুরু করেছে। চর্বির ক্ষয় হচ্ছে, পেশিরও। তবে মানসিকভাবে অনড়।” দিনের পর দিন তাঁর এই অনশনের ফলে