Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ ৫০ জনেরও বেশি

জম্মুকাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ ৫০ জনেরও বেশি

Online Desk আগস্ট 15, 2025
jk.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানের জেরে নিহতের সংখ্যা বেড়ে হল ৪৬। এখনও নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার মাচাইল মাতা যাত্রা পথে মেঘভাঙা বৃষ্টির জেরে এই বিপর্যয় ঘটে। তীর্থযাত্রীদের প্রবল ভিড় এবং লাগাতার বৃষ্টির ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আচমকা হড়পা বানের সময় দুর্ঘটনাস্থলে ২৫০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। কিশতওয়ার ডিডিসি চেয়ারপার্সন পূজা ঠাকুর সংবাদ মাধ্যমকে বলেন, ‘উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত ১০০ থেকে ১৫০ জন আহত হয়েছেন এবং যারা আটকে পড়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার পাশাপাশি চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’ প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, হড়পা বানের ফলে ওই এলাকার একটি পার্কিং লট, লঙ্গরখানা এবং একটি সিআরপিএফ ক্যাম্প ভেসে গেছে। সেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অনেকে। উদ্ধার অভিযান জারি রয়েছে, তবে খারাপ আবহাওয়া এবং রাস্তাঘাট খারাপ হওয়ায় উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

অন্য দিকে কিশতওয়ারে বিপর্যয়ের জেরে জম্মুকাশ্মীরে স্বাধীনতা দিবসের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এ কথা জানিয়েছেন। তবে ভাষণ এবং কুচকাওয়াজ হবে নিয়মমাফিক।

Post Views: 224

Continue Reading

Previous: স্বাধীনতা দিবসে অপারেশন সিঁন্দুরের সেনাদের প্রশংসা মোদীর, পাশাপাশি সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া বার্তা
Next: দেশের ১৭ জায়গায় তল্লাশি চালিয়ে ১১০ কোটি টাকা উদ্ধার ইডির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.