Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার ওদের দিল্লি কেড়ে নেবো; নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় সরকারকে হুমকি মমতার

এবার ওদের দিল্লি কেড়ে নেবো; নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় সরকারকে হুমকি মমতার

Online Desk ডিসেম্বর 22, 2025
cm.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ফের তীব্র ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবথকেকলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিলএলও এবং বিএলও-২ দের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। দিল্লির ক্ষমতা দখলের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে প্রয়োজনে দিল্লি দখল করতেও পিছপা হবে না তৃণমূল।
এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় ক্ষমতা অপব্যবহার করে বিরোধী রাজ্যগুলিকে কোণঠাসা করার চেষ্টা করছে। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্ত, সব ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাঁর দাবি। পশ্চিমবঙ্গকে বারবার নিশানা করা হচ্ছে এবং রাজ্যের স্বার্থকে উপেক্ষা করে কেন্দ্র একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় না পেয়ে সংগঠিতভাবে লড়াইয়ে নামতে হবে কেন্দ্রীয় মন্ত্রকের বিরুদ্ধে।
এদিন সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি শুধু রাজ্যে রাজ্যে বিভাজনের রাজনীতি করছে না, দিল্লির ক্ষমতাকে ব্যবহার করে গণতান্ত্রিক কণ্ঠরোধের চেষ্টা করছে। সেই কারণেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লড়াই শুধু রাজ্য সীমাবদ্ধ থাকবে না, লড়াই পৌঁছবে দিল্লিতেও। তাঁর কথায়, এই লড়াই ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য।
মমতার বক্তব্যে রাজনৈতিক ভাষা ছিল তীব্র ও আক্রমণাত্মক। ‘দিল্লি দখল’ শব্দবন্ধ ব্যবহার করে তিনি মূলত বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম এবং নির্বাচনী লড়াইকে আরও জোরদার করার বার্তা দেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে এবং বিজেপির নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে। তাঁর মতে, মানুষের সমর্থনই শেষ পর্যন্ত দিল্লির ক্ষমতার সমীকরণ বদলাতে পারে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Post Views: 224

Continue Reading

Previous: শিবঠাকুরের মত একগুঁয়ে আমি, যা বলি করি, তৃণমূলকে নিশানা হুমায়ুনের
Next: হাদির পর গুলিবিদ্ধ এনসিপি নেতা, উত্তাল পরিস্থিতি বাংলাদেশে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.