Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাট উপকূলের কাছে ৯ যাত্রী সহ আটক পাকিস্তানি নৌকা

গুজরাট উপকূলের কাছে ৯ যাত্রী সহ আটক পাকিস্তানি নৌকা

Online Desk জানুয়ারি 16, 2026
21er.jpg

ওঙ্কার ডেস্কঃ কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের আকাশে পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছিল। রেডিও সিগন্যালও পাওয়া গিয়েছিল। এবার গুজরাট উপকূলের কাছে আটক পাকিস্তানি নৌকা। সূত্রের খবর, জলসীমা লঙ্ঘন করে সৈকতের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেই ভারতের উপকূলরক্ষী বাহিনী নৌকাটিকে আটক করে।
উপকূলরক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত মুখপাত্র উইং কমান্ডার অভিষেককুমার তিওয়ারি জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল একটি পাকিস্তানি নৌকা। বাহিনী নৌকাটিকে চিহ্নিত করে থামতে বলার পরেই সেটি পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। নৌকা এবং যাত্রীদের পোরবন্দরে নিয়ে আসা হয়েছে।
নৌকাটির নাম আল-মাদিনা। তাতে ৯ জন ছিলেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, তাঁরা প্রত্যেকেই পাকিস্তানি মৎস্যজীবী। কিন্তু কী কারণে তারা জলসীমা লঙ্ঘন করে গুজরাটের উপকূলের দিকে এসেছিল, কোনও পরিকল্পনা ছিল কি না সে বিষয়ে এখনো কিছু পরিস্কার নয়।
প্রসঙ্গত, মুম্বইয়ে ২৬/১১ হামলা চালিয়েছিল পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার আত্মঘাতী বাহিনী। সে সময় আরব সাগর দিয়েই ভারতীয় জলসীমায় ঢুকেছিল জঙ্গিরা। গত কয়েক বছরে বেশ কয়েক বার গুজরাত উপকূলে মাদকবোঝাই পাক জলযান ধরা পড়েছে উপকূলরক্ষীদের হাতে।

Post Views: 129

Continue Reading

Previous: নিজের দুই মেয়েকে যৌন হেনস্থা, ধর্ষণ, রাজস্থানে গ্রেফতার বাবা
Next: বাংলাদেশে নির্বাচনের আগে জামায়াত-নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা, অনিশ্চয়তায় ইসলামি আন্দোলন

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.