Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারত পাক লড়াইয়ে আলোচনার কেন্দ্রতে সেই হ্যান্ডশেক !

ভারত পাক লড়াইয়ে আলোচনার কেন্দ্রতে সেই হ্যান্ডশেক !

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
T20-2.jpg

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কেবল ২২ গজের লড়াই নয়, তার বাইরেও থাকে মনস্তাত্ত্বিক চাপ। সাম্প্রতিক আবহে সেই উত্তাপ আরও বেড়েছে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক না করে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার হাইভোল্টেজ ম্যাচেও কি সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি হবে? সেই জল্পনা চলছেই। দুই অধিনায়ক হাত মেলাবেন কিনা, সেই প্রশ্নই ম্যাচের আগের দিন করা হয়েছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। কারণ তার আগেই পাক অধিনায়ক সলমন আগা বল ঠেলেছেন ভারতের কোর্টে। সূর্যকুমার অপেক্ষা করেননি। সপাটেই উত্তর দিয়েছেন,‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আপাতত ভাল করে খাব আর ঘুমোব, সিদ্ধান্ত কাল মাঠেই হবে।’

শোনা গিয়েছিল, আইসিসির শেষ বৈঠকে এই প্রসঙ্গ তুলেছিল পিসিবি। যা নস্যাত্ করে দিয়েছে নাকি আইসিসি। এই নিয়ে কোনও প্রোটোকলও জারি করা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর কর্মকর্তারাও বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। করমর্দন ইস্যুতে কোনো পরিবর্তন আসছে কি না- তা তারা নিশ্চিতও করছেন না, আবার অস্বীকারও করছেন না।

কলম্বোয় পাকিস্তান দলের অনুশীলন শুরুর আগে পাক অধিনায়ক সলমন আগা বলেছেন, ‘ক্রিকেট খেলার নিজস্ব মর্যাদা বা স্পিরিট বজায় রেখে খেলা উচিত। আমার ব্যক্তিগত মতামতের হয়তো খুব একটা গুরুত্ব নেই, তবে ক্রিকেট যেভাবে চিরকাল খেলা হয়ে এসেছে, সেভাবেই খেলা উচিত’। নিজের মতামত তুলে ধরে হাত না মেলানোর সিদ্ধান্তের বিষয়টা অন্য পক্ষের ওপর নির্ভর করছে বলে মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘বাকিটা তাদের ওপর এবং তারা যা করতে চায়, তার ওপর নির্ভর করছে। এখন কী করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের ওপরই।’প্রসঙ্গত, হ্যান্ডশেক বিতর্ক শুরু হয়েছে ভারত-পাক সংঘর্ষের পর থেকেই। পহেলগাঁওয়ে নৃশংস হামলার কারণে গত এশিয়া কাপে পাকিস্তানের কোনও ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। সেই বিতর্ক আরও বাড়বে কিনা তাই এখন দেখার।

Post Views: 100

Continue Reading

Previous: উত্তরে শীতের আমেজ, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা, রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদল
Next: বাংলাদেশের নয়া সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেল দিল্লি; পদ্মাপারে যেতে পারেন মোদী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.