Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাঁথিতে মহালয়ার শঙ্খধ্বনি চাপা পড়ল রাজনৈতিক তরজায়

কাঁথিতে মহালয়ার শঙ্খধ্বনি চাপা পড়ল রাজনৈতিক তরজায়

Online Desk সেপ্টেম্বর 21, 2025
Contai.jpg

নিজস্ব প্রতিনিধি, কাঁথি, পূর্ব মেদিনীপুর : মহালয়ার ভোরে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল কাঁথি শহর। শহরের পোস্ট অফিসের সামনে সহস্র শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা করল চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাব। এ বছর ২৮ তম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের দুর্গাপুজো। ভোর থেকেই আধ্যাত্মিক আবহে জমে ওঠে অনুষ্ঠান, শঙ্খধ্বনির পবিত্রতায় ভরে ওঠে চারদিক। কিন্তু এই ধর্মীয় আবহেই হঠাৎ রাজনীতির ঝড়ে গরম হয়ে ওঠে মঞ্চ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মহালয়ার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আজ সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে দেবীপক্ষের সূচনা হলো।” তবে বক্তব্যের সুর দ্রুত পাল্টে গিয়ে শাসক দলের দিকে আঙুল তোলেন তিনি। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “পিতৃপক্ষে হিজাব পরে যাঁরা দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করেন, তাঁরা আসল হিন্দু নন। তাঁরা চাইছেন হিন্দু সমাজে বিভেদ তৈরি করতে। কোথাও বিহারী-বাঙালি বলে, কোথাও আবার পশ্চিমবঙ্গের বাঙালি বলে মানুষকে আলাদা করার চেষ্টা চলছে। কিন্তু এই কৌশল কোনোদিন সফল হবে না।”

এছাড়াও মণ্ডপে এসআইআর নিয়ে গানবাজানো প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা প্রকৃত হিন্দু, তাঁরা ওইসব গান বাজান না।” শুভেন্দুর বক্তব্যের পরেই পাল্টা তোপ দাগেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তিনি কটাক্ষ করে বলেন, “শুভেন্দু অধিকারী রাতে কী বলেন সকালে মনে থাকে না, দিনে কী বলেন সন্ধ্যায় মনে থাকে না। তিনি হলেন আসল লোডশেডিং নেতা। কোর্টে তাঁর মামলা চলছে। লাইট নিভিয়ে নন্দীগ্রামে তিনি ভোটে জিতেছেন।”

এখানেই থেমে না থেকে আরও একধাপ এগিয়ে তিনি যোগ করেন, “যে মুখ্যমন্ত্রীকে তিনি পাগল বলেন, তিনি নিজেই আরও বড় পাগল।” ফলে মহালয়ার ভোরে যেখানে শঙ্খধ্বনিতে ভেসে ওঠার কথা ছিল শুধুই ভক্তিময় পরিবেশ, সেখানে রাজনৈতিক কটাক্ষ-প্রতিউত্তরে জমে ওঠে অন্যরকম উত্তাপ। কাঁথির দুর্গাপুজোর ২৮তম বর্ষে পদার্পণের দিনটি তাই ধর্মীয় আবহের পাশাপাশি রাজনৈতিক তরজার মঞ্চ হিসেবেও স্মরণীয় হয়ে রইল।

Post Views: 105

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে প্রেমিক খুন হওয়ার একদিন পর আত্মঘাতী তরুণী
Next: এক ঝাঁক অভিনেত্রীদের নিয়ে মঞ্চ মাতালেন দেব, রঘু ডাকাতের পাশাপাশি এদিন উদযাপন হল অভিনয়ের কুড়ি বছর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.