Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘সুপারি কিলার’ দিয়ে সহকর্মীকে খুনের ছক? তৃণমূলের অন্দরে শওকতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

‘সুপারি কিলার’ দিয়ে সহকর্মীকে খুনের ছক? তৃণমূলের অন্দরে শওকতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
SAOKAT-SUPARI-KILLER-PORTAL.SUKLA_.jpg

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: এমনিতেই অশান্তির কারণে বারবার শিরোনামে উঠে আসে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এবার তৃণমূল নেতা শওকতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই সহকর্মী কাইজার আহমেদ। কাইজারের অভিযোগ, সুপারি কিলার দিয়ে তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন ক্যানিং পূর্বের বিধায়ক। প্রাণনাশের আশঙ্কায় ইতিমধ্যে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ।

ইমেল মারফত পাঠানো অভিযোগপত্রে কাইজার আহমেদের দাবি, তাঁকে খুন করার উদ্দেশ্যে ‘সুপারি কিলার’ ভাড়া করেছেন বিধায়ক শওকত মোল্লা। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরেই প্রকাশ্যে চলে এল অন্তর্কলহের ছবি, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। লিখিত অভিযোগে কাইজার আহমেদ উল্লেখ করেছেন, তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৭৩ ধারায় এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে অভিযুক্তদের শনাক্তকরণ, নিরপেক্ষ তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি সুরক্ষার দাবিও তুলেছেন তিনি।
কাইজার আহমেদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দলের অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক মতানৈক্যের জেরে তাঁকে টার্গেট করা হচ্ছে। সম্প্রতি সেই দ্বন্দ্ব চরম আকার নিয়েছে বলেই তাঁর দাবি। লিখিত আবেদনে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, এই ষড়যন্ত্র কার্যকর হলে তাঁর প্রাণনাশের আশঙ্কা প্রবল। এদিকে অভিযুক্ত বিধায়ক শওকত মোল্লার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই অভিযোগ সামনে আসতেই শাসক শিবিরে অস্বস্তি বেড়েছে। বিরোধী শিবির ইতিমধ্যেই ঘটনাটিকে হাতিয়ার করে রাজ্য রাজনীতিতে আইনশৃঙ্খলার প্রশ্ন তুলতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে প্রাথমিক তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভাঙড় থানার আধিকারিকরা। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ইমেল, কল রেকর্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দলের অন্দরে এই ধরনের অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। এক দিকে যখন তৃণমূল নেতৃত্ব ঐক্যের বার্তা দিতে ব্যস্ত, তখন দলেরই এক নেতার করা এই অভিযোগ বিরোধীদের জন্য নতুন অস্ত্র হয়ে উঠতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Post Views: 57

Continue Reading

Previous: এসআইআর: ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত তালিকা, নথি যাচাই আদালতের নজরদারিতে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Next: সেনা-কর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ছিলেন সচিব ও কোষাধ্যক্ষও

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.