Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ত্রিশতরানে ইতিহাস কোহলি-ভক্ত চন্দ্রহাসের, উচ্ছ্বসিত প্রশংসায় সৌরাশিস

ত্রিশতরানে ইতিহাস কোহলি-ভক্ত চন্দ্রহাসের, উচ্ছ্বসিত প্রশংসায় সৌরাশিস

Online Desk নভেম্বর 24, 2025
XXXX.jpg

স্পোর্টস রিপোর্টার : চন্দ্রহাস দাস। যেভাবে কোচবিহার ট্রফিতে বাংলার অনূর্ধ্ব ১৯ অধিনায়ক উপর্যুপরি শতরান হাঁকালেন তাতে Chandrahas-কে ‘Centuryhas’-ও তো বলা যেতেই পারে ! মাঠে নামলেই যে সেঞ্চুরি হাঁকাচ্ছেন। আজ কল্যাণীতে ইতিহাসের পাতায় নাম লেখালেন চন্দ্রহাস। কোচবিহার ট্রফিতে বাংলার ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংস খেলে।

অসমের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনে নেমে ১৭২ বলে ১২৪ রান করেছিলেন নিউ টাউনের বাসিন্দা চন্দ্রহাস। সেই ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছয়। আর চণ্ডীগড়়ের বিরুদ্ধে গতকাল দ্বিশতরান হাঁকানোর পর চন্দ্রহাস এদিন থামলেন ৩১৯ বলে ৩৩২ রানের ইনিংস খেলে। মেরেছেন ৫৩টি চার ও ১০টি ছয়।

ঐতিহাসিক ইনিংস খেলার পর সিএবি মিডিয়াকে চন্দ্রহাস বললেন, “সুযোগ কাজে লাগাতে পেরে খুব ভালো লাগছে। কোনও টার্গেট ছিল না। বল অনুযায়ী খেলে গিয়েছি। লুজ বল পেতেই শট খেলেছি। তাতেই মাইলস্টোন এল। তবে আগামী ইনিংসেও নতুনভাবে শুরু করে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

৮ বছর বয়সে খেলা শুরু চন্দ্রহাসের। বাবা সৌমেন্দ্র প্রসাদ দাশের হাত ধরে ভর্তি হন করুণাময়ীর ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুলে। ত্রিশতরান হাঁকিয়ে সেই আকাদেমির কাঞ্চন স্যর থেকে শুরু করে রাজীব গঙ্গোপাধ্যায়ের কাছে প্রশিক্ষণ নেওয়ার কথা মনে পড়ছে চন্দ্রহাসের। নিজেকে সমৃদ্ধ করেছেন সৌরাশিস লাহিড়ী, সঞ্জীব সান্যালদের পরামর্শ মেনে চলে।

৯ বছর বয়সেই সিএবি পরিচালিত টুর্নামেন্টে খেলার সুযোগ মেলে। অনূর্ধ্ব ১৩ বিভাগে অধিনায়কত্ব করার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ারও স্বাদ পেয়েছেন। কোভিডকাল পার করার পর সিএবির অনূর্ধ্ব ১৬ শিবিরও তাঁর কেরিয়ারে ইতিবাচক হয়েছে বলে জানালেন চন্দ্রহাস। ২ বছর দ্বিতীয় ডিভিশনে ইন্টারন্যাশনাল ক্লাবের হয়ে খেলার পর প্রথম ডিভিশনে খেলেছেন বালিগঞ্জ ইউনাইটেডের হয়ে। এখন খেলছেন বড়িশায়। বিরাট কোহলির ভক্ত চন্দ্রহাস সুযোগ পেতে চান ভারতীয় দলে। সিএবি যেভাবে তাঁকে কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে, তাতে কৃতজ্ঞ চন্দ্রহাস।

বাংলার অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ সৌরাশিস লাহিড়ী জানিয়ে দিলেন, চন্দ্রহাসের ঐতিহাসিক ইনিংসের সাক্ষী থাকতে পেরে খুব ভালো লাগছে। সৌরাশিসের কথায়, “আমি ২ বছর ধরে চন্দ্রহাসকে দেখছি। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। খুব পরিশ্রমী, ফিট। কঠোর পরিশ্রমেরই সুফল পাচ্ছে। অনূর্ধ্ব ১৯ ব্যাটার ত্রিশতরান হাঁকাচ্ছে এটা সচরাচর দেখা যায় না। আরও ম্যাচ আছে। আরও রান করবে। চন্দ্রহাসের সামনে গ্রেট কেরিয়ার অপেক্ষা করছে। সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা আছে। বাংলার হয়েও দীর্ঘদিন খেলতে পারবে চন্দ্রহাস।”

সৌরাশিস জানালেন, গত বছরের তুলনায় খেলা অনেক বদলেছে চন্দ্রহাসের। সৌরাশিস বলেন, “টেকনিক্যাল কিছু পরিবর্তন এনেছে ব্যাটিংয়ে। মানসিকভাবে অনেক বেশি রিল্যাক্সড থাকছে । উপভোগ করছে। আগে ও নিজেকে চাপে ফেলে দিতো। কিন্তু এবার প্রসেসে জোর দিচ্ছে, ফল নিয়ে ভাবছে না। তাতেই ব্যাটিং উপভোগ করছে। ফুটওয়ার্ক ভালো হয়েছে। পায়ের নড়াচড়া খুব ভালো। শট খেলতেও দ্বিধায় থাকছে না। বোলারদের উপর দাপট দেখাচ্ছে।”

অসমের পর চণ্ডীগড়ের বিরুদ্ধেও ইনিংস জয়ের অপেক্ষায় বাংলা। দল নিয়ে আত্মবিশ্বাসী চন্দ্রহাস। বললেন, “সবাই পারফর্ম করছে। বন্ডিং খুব ভালো। দলগতভাবে আমরা খেলছি। ভালো জায়গায় আছি। কাল সরাসরি জয়ের লক্ষ্যেই যাব। আগেরবার আমরা ভালো খেললেও ট্রফি জিততে পারিনি। এবার কোচবিহার ট্রফি জেতাই লক্ষ্য।”

Post Views: 149

Continue Reading

Previous: বিহারের ফলাফল মাথায় রেখে বিজেপির ‘মিশন বেঙ্গল’ ! লক্ষ্য ১৬০-এর বেশি
Next: ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ভেসে আসছে ভারতের দিকে ! বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.